• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে কুয়েতের কাছে হেরেছে বাংলাদেশ

জহিরুল ইসলাম মিলন স্পোর্টস প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের
স্বাগতিকদের কাছ থেকে ছয় গোল হজম করেছে মারুফুল হকের দল

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে শক্তিশালী কুয়েতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ম্যাচ হারলেও শক্তিমত্তা বিবেচনায় কুয়েতের বিপক্ষে বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্স ছিলো প্রশংসনীয়।তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে সম্পূর্ণ বিপরীত এক বাংলাদেশকে দেখা গেল। স্বাগতিকদের কাছ থেকে ছয় গোল হজম করেছে মারুফুল হকের দল।

কোচ ক্যারিয়ারে মারুফুল হক কখনো এত বড় ব্যবধানে ক্লাব ও জাতীয় দল কোচিংয়ে হারেননি। তাই আজকের ম্যাচটি নিঃসন্দেহে ভুলে যেতে চাইবেন উয়েফা এ লাইসেন্সধারী বাংলাদেশের অন্যতম সেরা এই কোচ। বেশ আগ্রহ নিয়েই অনুর্ধ্ব ২৩ দলের দায়িত্ব নিয়েছিলেন মারুফুল। আজকের এই হার তাকে কিছুটা তিক্ততার মধ্যে ফেলল।

উজবেকিস্তানের পাখতাকুর স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে খেলা একাদশ থেকে এনামুলকে বসিয়ে ইংল্যান্ড প্রবাসী ইউসুফ জুলকারনাইনকে মাঠে নামান মারুফুল হক। এরই সাথে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হলো ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব ইপসউইচ টাউন এফসির হয়ে খেলা এই ফরোয়ার্ডের।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে স্বাগতিকরা। ফলস্বরূপ ম্যাচের ২৬ মিনিটেই ৪-০ গোলে পিছিয়ে পরে রাফি-বাদশারা। গোলের শুরুটা করেন উজবেক ফরোয়ার্ড উলুগবেক। ১২ মিনিটে বাংলাদেশের জাল কাপান এই ফরোয়ার্ড। এরপর ১৫ ও ১৬ পরপর পরপর এই ২ মিনিটে বাংলাদেশের জালে দুবার বল জড়ান এলদরবেক ও উলুগবেক। ২৬ মিনিটে ব্যাবধান ৪-০ করেন আসলিদ্দিন। প্রথমার্ধে আর গোল হজম না করে ৪-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করে বাংলাদেশের রক্ষণভাগ। তবে বেশিক্ষণ টিকেনি এই প্রতিরোধ। ৬৩ মিনিটে ব্যাবধান ৫-০ করেন ফায়জুল্লায়েভ। এবং ম্যাচের ৮৭তম মিনিটে আলিসের গোল করলে ৬-০ গোলের লজ্জার এক পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের।

পুরো ম্যাচে যেনো এক ছন্নছাড়া বাংলাদেশকে দেখা গিয়েছে। পুরো ৯০ মিনিটে বাংলাদেশের শট অন টার্গেট ছিল মাত্র একটি। সেখানে উজবেকিস্তানের ১২টি। এককথায় নিজেদের হাফ থেকে বল নিয়ে প্রতিপক্ষের হাফেই যেতেই পারেনি বাংলাদেশি ফরোয়ার্ডরা।

সবমিলিয়ে খুব দুঃসহ একটা দিন গেলো বাংলাদেশ ফুটবলের। তবে এই হতাশা ভুলে আবারো নতুন উদ্যমে মাঠে নামতে হবে ফুটবলারদের। কেননা এএফসি অনুর্ধ্ব ২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ সৌদি আরবের বিপক্ষে। আগামী ২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে জয় পেলে পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকবে মারুফুল হকের শিষ্যদের।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০ অক্টোবর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ