• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শতভাগ হার দিয়েই এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ

জহিরুল ইসলাম মিলন ক্রীড়া প্রতিবেদকঃ
আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

শতভাগ হার দিয়েই এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ

শতভাগ হার দিয়েই এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব শেষ করলো বাংলাদেশ। প্রথম ম্যাচে কুয়েতের বিপক্ষে ১-০ গোলের হার দিয়ে শুরু। এরপর স্বাগতিক উজবেকিস্তানের বিপক্ষে ৬-০ গোলের লজ্জার হার। আজ শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষেও হারই সঙ্গী হলো বাংলার যুবাদের।

ফিফা রেঙ্কিংয়ে ৪৯তম স্থানে থাকা সৌদি আরবের বিপক্ষে বাংলাদেশের হারটি অবশ্য অনুমেয়ই ছিল। এরপরও বাংলাদেশের হেড কোচ মারুফুল হক ফুটবলপ্রেমীদের আশা দেখিয়েছিলেন। সেই আশা শেষ পর্যন্ত বাস্তব রূপ পায়নি।

উজবেকিস্তানের জার একাডেমি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে সৌদি আরব। ম্যাচের ১৬ ও ১৭তম মিনিটে পরপর দুই গোলে বাংলাদেশ রক্ষণকে চমকে দেন সৌদ আবদুল্লাহ ও জিয়াদ মুবারক। তবে হঠাৎ এলোমেলো হওয়া বাংলাদেশ ডিফেন্স ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেও নিজেদের রক্ষণ সামলাতে ব্যস্ত থাকে রাফি-বাদশারা। তবে ম্যাচের ৭০তম মিনিটে সৌদি ফরোয়ার্ড আইমান ইয়াহিয়া বাংলাদেশের জালে বল পাঠান। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়েই এবারের বাছাইপর্ব থেকে বিদায় নিলো বাংলাদেশ।

এই জয়ের ফলে সৌদি আরব সেরা চার রানার্স আপের একটি হয়ে পরের বছর আবার উজবেকিস্তান আসার টিকিট প্রায় নিশ্চিত করেছে। ২০২২ সালে এই উজবেকিস্তানেই অনূর্ধ্ব-২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসর বসবে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী মিশন শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট মাহিন্দা রাজাপাকসে কাপ।উজবেকিস্তান থেকে কোচ মারুফ ও ফুটবলাররা ঢাকায় ফিরে আসবেন। উজবেকিস্তান থাকা সিনিয়র জাতীয় দলের ছয় ফুটবলার ৪ নভেম্বর উজবেকিস্তান থেকে সরাসরি কলম্বো যাবেন। ৮ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় চারজাতির টুর্নামেন্ট শুরু হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ