• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জ্বালানি তেলের দামবৃদ্ধি ও বর্ধিত পরিবহণ ভাড়া প্রত্যাহারের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

জ্বালানি তেলের দামবৃদ্ধি ও বর্ধিত পরিবহণ ভাড়া প্রত্যাহারের দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধি করে মানুষের ওপর স্টিমরোলার চালাচ্ছে- জোনায়েদ সাকি
আজ ১২ নভেম্বর, শুক্রবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণসংহতি আন্দোলন ঢাকা মহানরের আয়োজনে ‘ডিজেল-কেরোসিনের অযৌক্তিক দামবৃদ্ধি ও বর্ধিত পরিবহণ ভাড়া প্রত্যাহারের দাবিতে’ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর কমিটির আহবায়ক মনির উদ্দীন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলকারনাইন ইমন, কেন্দ্রীয় সদস্য আলিফ দেওয়ান, সৈকত মল্লিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায়, জাতীয় পরিষদের সদস্য রণজিৎ মজুমদার, উৎসব মোসাদ্দেক, মিরপুর কমিটির আহবায়ক মাহবুব রতন প্রমুখ।

জোনায়েদ সাকি বলেন, ঘরে বসে থেকেও এদেশের মানুষ টের পাচ্ছেন, বাসে উঠে টের পাচ্ছেন, বাজারে গিয়ে টের পাচ্ছেন জীবনযাপনের দাম অসহনীয় পর্যায়ে পৌছে গেছে। আজ বাংলাদেশে এমন একটি সরকার ক্ষমতায় আছে যারা তথাকথিত উন্নয়নের নামে এমন সব বড় বড় প্রকল্প নিয়েছে যার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট করছে আর সেই টাকা যোগান দেওয়ার জন্য মানুষের পকেট কাটছে। যার সর্বশেষ উদাহরণ আমরা দেখতে পেলাম ডিজেল-কেরোসিনের দাম বৃদ্ধির মাধ্যমে। লুটের টাকা যোগান দেয়াই এ সরকারের প্রধান কাজে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, করোনার সময় মানুষের কাজ নাই, নতুন নতুন বিনিয়োগ নাই, সরকারের এ নিষয়ে সামান্য চিন্তা নাই; ‘তার উপর মরার উপর মড়ার খড়ার ঘা’ সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের বৃদ্ধি করে মানুষের ওপর স্টিমরোলার চালাচ্ছে।

তিনি আরো বলেন, সরকার এসব চালাতে পারছে কারণ জনগণকে তারা তোয়াক্কা করেনা। রাষ্ট্রীয় ক্ষমতা কাজে লাগিয়ে জনগণকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতায় টিকে আছে। এই পরিস্থিতিতে আমাদের একমাত্র বাঁচার পথ জনগণের রাজনৈতিক শক্তি গড়ে তোলা এবং এ রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ঘটিয়ে একটি মানবিক মর্যাদার ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

জনগণের প্রতি আহবান জানিয়ে জোনায়েদ সাকি আরো বলেন, আসুন ছোট বড় সকল দল শ্রেণি-পেশার মানুষ মিলে রাজপথে এক লড়াই সংগ্রামের এক কাফেলা গড়ে তুলি। এ ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করি।

মনির উদ্দীন পাপ্পু বলেন, সরকার ডিজেলের দাম বৃদ্ধির পেছনে যুক্তি দিয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, এটা ঠিক যে যখন তেলের দাম বৃদ্ধি পায় তখন সেটা বেশি দামে কিনতে হয় কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে দাম কমে যায় তখন কম দামেই তা কেনা হয়। করোনার সময় থেকে ডিজেলের দাম কমেছে, সরকার কম দামে ডিজেল কিনেও একটাকাও দাম কমায় নি। গত ৬ বছরে বিপিসি লাভ করেছে ৪০,০০০ কোটি টাকা; আর গত পাঁচ মাসে যে ১১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে সেটা সহজেই ওই লাভ থেকে সমন্বয় করা যেত। সরকার সেটা না করে জনগণের ওপর চাপিয়ে দিয়েছে- নিজেদের লুটপাটের স্বার্থে। যারা বছরে প্রায় ৬০হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে নানা লুণ্ঠন প্রক্রিয়ার মাধ্যমে। তারা যে জনগণের ওপর এভাবেই বোঝা চাপাবে সেটাই স্বাভাবিক। ফলে এ লূটপাটের সরকারের বিরুদ্ধে গণসংগ্রামই হতে পারে এই পরিস্থিতি থেকে বের হওয়ার একমাত্র পথ। আমরা সেই লড়াই গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানাই।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৩ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ