ভোলায় পরীক্ষার্থীদের বিক্ষোভে এস এস সি কেন্দ্র উত্তাল
গত ১৪- নভেম্বর (রবিবার) ভোলা হীট পলিটেকনিক ইনস্টিটিউট এস, এস, সি পরীক্ষা কেন্দ্রে আনন্দ মুখোর পরিবেশে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়। কিন্তু পরীক্ষা কক্ষ ১০৪- ২০৪ সহ কয়েকটি কক্ষেই শিক্ষার্থীদের বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করেছেন শিক্ষকরা। এমন অভিযোগ করেন পরীক্ষার্থীরা।
মোঃ আরিফ হোসেনের মতো আরো অনেক শিক্ষার্থী স্যারদের বিরুদ্ধে অভিযোগ আনেন।আরিফ হোসেন অশ্রুসিক্ত কন্ঠে বিডি নিউজ ইউরোপ ২৪- ডটকম-কে জানান, প্রথমে খাতা দেন স্যার। নিধারিত সময় প্রশ্নপত্রও দেন। প্রশ্নপত্র দের পরপরই কী জানি কী মনে করে সবার খাতা তুলে নিয়ে ২০ মিনিট ধরে সেগুলো টেবিলে জমা রাখেন। এতে বেশির ভাগ পরীক্ষার্থীরা ঠিক মত পরীক্ষায় উত্তর দিতে পারেন নি ।
এ বিষয় কথা হয় হয় কেন্দ্র পরিদর্শন মোঃ নাজমুল স্যারের সাথে। তিনি বিডি নিউজ ইউরোপ ২৪- ডটকমকে জানান, কিছু শিক্ষার্থীদের পূর্ণরায় পরীক্ষা হবে কি না সে বিষয় কেন্দ্র সচিব সব জানেন। তিনি আরো বলেন, কিছু কিছু কক্ষে ছাত্রদের পরীক্ষা তেমন একটা ভালো হয় নাই।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে পরীক্ষার্থীদের স্বান্ত্বনা দিয়ে বলেন সবাই পাস করবে।
কেন্দ্রের সামনে কথা হয় মোঃ ছলেমান, মোঃ আলামীন, মোঃ মইদ্দীন, মোঃ হাবিব, মোঃ নাজমুল, আবিদ, মোঃ রনি নামের বেশ কয়েকজন পরীক্ষার্থীর সাথে। তাদের প্রত্যেকের দাবি পূর্ণরায় পরীক্ষা নেওয়ার।
পরীক্ষা কেন্দ্রের উত্তাল পরিবেশের খবর পেয়ে সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসেন। এসআই মোঃ রফিকুল বিক্ষুব্ধ কয়েক পরীক্ষার্থীকে ডেকে নিয়ে শিক্ষকদের সাথে বসেন। শিক্ষক ও পুলিশের পক্ষ থেকে বলা হয় ১৫-২০ মিনিট এদিক সেদিক হলে কিছু হবে। তোমরা পরীক্ষায় পাস করে যাবে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৬ নভেম্বর/ জই