কোর্টবাজারে ২ ঔষুধের দোকানে মোবাইলক কোর্টের জরিমানা ১৫ হাজার টাকা ও দোকান সাময়িক সিলগালা।
কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার ভালুকিয়া রোডের আশপাশের ভেজাল কোম্পানিয় ঔষুধের দুই দোকানে ১৫ হাজার টাকা জরিমানা ও ৩ মাক্সবিহীন পথচারীকে ৩শ টাকা জরিমানা করেছে উপজেলা মোবাইল কোর্ট।
গত কাল (১৯ নবেম্বর ) বৃহস্পতি বিকেলে কোর্টবাজারের ভালুকিয়া রোডের মাথায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, এসিস্ট্যান্ড কমিশনার অব ভূমি কর্মকর্তা আমিনুল ইসলাম ।
এসিল্যান্ড আমিনুল ইসলাম কোয়ালিটি টিভি-কে জানান,
মুসলিম মেডিকেল ফার্মেসীতে লাইসেন্স/ফার্মাসিষ্ট না থাকায় ও দোকানের নোংরা পরিবেশের কারণে প্রাথমিক ভাবে ১০ হাজার টাকা জরিমান এবং সাময়িক দোকান সিলগালা করা হয়েছে।
যে,সব ঔষুধ ভেজাল সনদেহ করা হয়েছে, সেই সব ঔষুধের কিছু নমুনা প্রশাসন অব মেডিসিন কতৃপক্ষকে পাঠানো হয়।
এসব ঔষুধ ভেজাল প্রমান হলে আইনগত ব্যবস্থা নিবেন বলে ও জানান।
অন্যদিকে পাশের এক ফার্মেসীতে ও পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ঔষুধ।তাকে ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে বাংলাদেশের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছেন, গ্রামের অধিকাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করা হয়। এতে ক্রমানুসারে সিলগালা-সহ জরিমানা ও অব্যাহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কোয়ালিটি টিভি’র জেলা প্রতিনিধি জুবাইরুল ইসলাম জুয়েল-সহ একটি বিশেষ প্রশাসন টিম ।
সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক শরীফ আজাদ সাংবাদিক জাহাঙ্গীর ও হেলাল উদ্দিন চৌধুরী ও আরো অনেকেই।
বিডিনিউজ ইউরোপ/২০ নভেম্বর/জই