• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঈদগাহের হুন্ডি সম্রাট পলাশ বিপুল পরিমাণের অর্থ ও স্বর্ণালংকারসহ র‍্যাবের হাতে আটক

জুবাইরুল ইসলাম ( ককসবাজার) ঈদগাহ
আপডেট : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

কক্সবাজার ঈদগাহের হুন্ডি সম্রাট পলাশ বিপুল পরিমাণের অর্থ ও স্বর্ণালংকারসহ র‍্যাবের হাতে আটক।

কক্সবাজারের চোরাকারবারি ঈদাগাহ’র রেজাউল করিম ওরফে পলাশ’কে ১৬ লাখ ৩৫ হাজার নগদ টাকা ও ১৪ লাখ টাকার স্বর্ণালংকার ও বিভিন্ন দামি সরঞ্জামাদি’সহ আটক করেছে র‍্যাব-১৫ কক্সবাজার‌‌।
রবিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে তাকে আটক করা হয়।
এদিকে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)মো: আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‍্যাব-১৫ কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শীর্ষ চোরাকারবারী ও হুন্ডি সম্রাট ঈদগাঁও এর রেজাউল করিম পলাশের কাছ থেকে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ, হুন্ডির নগদ ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা, ৩৬ টি চেকবই, বিপুল পরিমান এটিএম/ভিসা কার্ড ও ১০ টি মােবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত রেজাউল করিম পলাশ ঈদগাহ উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁহাসিয়াখালী গ্রামের নুরুল আলমের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘ এক যুগ ধরে এসব অবৈধ ব্যবসায় জড়িত আছে মর্মে স্বীকারোক্তি দিয়েছে বলে র‍্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। রেজাউল করিম পলাশকে ঈদগাহ থানায় সোপর্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বলে ঈদগাহ থানা সুত্রে জানা গেছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ