ঝালকাঠিতে শুরু হয়েছে বন্ধ থাকা মাসব্যাপী বিসিক শিল্প উদ্যেক্তা মেলা।
ঝালকাঠিতে জেলা প্রশাসনের সহযোগীতায় বিসিকের উদ্যেগে বিসিক শিল্প নগরীতে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপী বিসিক উদ্যেক্তা মেলা শুরু হয়েছে। ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পযন্র্Í এই মেলা চলবে। করোনা পরিস্থিতির কারনে ক্ষতিগ্রস্ত কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যেক্তাদের উৎপাদিত পন্যের প্রসার ও বাজারজাতকরনে সহয়কতা প্রদানের লক্ষ্যে এই বিসিক উদ্যেক্তা মেলা। মেলায় এখন পর্যন্ত ৫৬ টি স্টল করা হয়েছে। এই সকল স্টলে উদ্যেক্তাদের পন্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধা ৬টায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে, বেলুন ও ফানুস উড়িয়ে আতসবাজির মধ্য দিয়ে এই মেলার সূচনা করেন।
এই সময় নলছিটি উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বিসিক ঝালকাঠীর উপ- ব্যবস্থাপক মো: শাফাউল করিম, ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান আব্দুল হক সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১ মার্চ বিসিক শিল্পনগরীতে আওয়ামী লীগ উপদেষ্ঠামন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্ময়ক জননেতা আলহাজ্জ আমির হোসেন আমু এমপি আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেছিলেন। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ৭দিন চলার পরে সরকার মেলা বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬ নভেম্বর/ জই