অবশেষে “আয়েবাপিসি” তালিকা ভুক্তি পেল
অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি এর সাধারন সম্পাদক এস কে এমডি জাকির হোসেন সুমন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসির” এর সরকারীভাবে আয়েবাপিসির নাম এবং লোগো রেজিস্ট্রেশন হয়েছে, যার নং হল ২৮৯২ ।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, প্রবাসে সাংবাদিক পরিবার খ্যাত ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি’ নাম ও লোগো ট্রেডমার্ক করা একটি রেজিষ্টারকৃত সংগঠন। সুতরাং এই সংগঠনের নাম ও লোগো অন্য কেউ ব্যবহার করেতে পারবেন না, যদি কেউ এই নাম এবং লোগো ব্যবহার করেন তাহলে তাহার/তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সভাপতি হাবিবুর রহমান হেলাল , সাধারণ সম্পাদক এস কে এমডি জাকির হোসেন সুমন ও প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির কে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উনারা জানান ” আমরা ইউরোপে বসবাস করি তাই সবকিছুই বৈধ ও স্বচ্ছতা এবং আইনী কাঠামোর মধ্যে পরিচালনা করা উচিত বলে আয়েবাপিসি কে সরকারি তালিকা ভূক্ত করে রেখেছি” বলে মতামত ব্যক্ত করেছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০ নভেম্বর/ জই