• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠিতে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা।

ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিয়ন ডিজিটাল সেবাকেন্দ্রের উদ্যোক্তা ও সুশিল সমাজের প্রতিনিধিদের নিয়ে এই অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডি এলইজি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন। উদ্যোক্তা সহ ৯০জন এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন। জেলায় ইউনিয়ন সেবা কেদ্রের উদ্যোক্তাদের মধ্যে শ্রেষ্ঠ সেবা প্রদানকারি ভৈরবপাশা ইউপি উদ্যোক্তা রোজিনা আক্তার ও গালুয়া ইউপি উদ্যোক্তা মোঃ আব্দুল কাইউমকে পুরুষ্কৃত করা হয়। এই ২ জনকে ১০ হাজার টাকা করে পুরুষ্কার হিসেবে দেয়া হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও এসপায়ার টু-ইনোভেট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এতে সহযোগিতা করেছে।
আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, ঝালকাঠি সরকারি কলেজের আইসিটি বিভাগের শিক্ষক মোঃ আসাদুজ্জামান, ঝালকাঠি পৌরসভা প্যানেল মেয়র তরুন কর্মকার, কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল, প্রেস ক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত, সাংবাদিক হেমায়েতউদ্দিন হিমু ও উদ্যোক্তাদের মধ্যে রোজিনা আক্তার এবং মোঃ শাহাবুদ্দিন মিয়া বক্তব্য রাখেন। বক্তারা ১১ বছর পূর্বে শেখ হাসিনা প্রত্যান্ত অঞ্চল ভোলার চরফেসনের চর কুকরী-মুকরী দ্বীপ থেকে ডিজিটাল উদ্যোক্তা কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে যে বাংলাদেশের সূচনা করেছিলেন সেই বাংলাদেশ ১১ বছরে আজ অনেক দুর এগিয়ে এসেছে এবং এই আইসিটির হাত ধরেই বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথ সূচিত হয়েছে। সেই সময় ডিজিটাল বাংলাদেশকে নিয়ে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গাক্ত উক্তি বা মন্তব্য করেছিলেন বর্তমান ডিজিটাল বাংলাদেশ তাদের কেই লজ্জা দিয়েছে।
ঝালকাঠিতে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তির আলোচনা সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
ঝালকাঠিতে শ্রেষ্ঠ ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জেলা প্রশাসক মোঃ জোহর আলীর কাছ থেকে পুরস্কারের অর্থ গ্রহন করছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ