• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

‘গত চার-পাঁচ দশকের সমস্ত কবিতা এই জুজুৎসু প্যাঁচের কাছে হারতে বসেছে’ – হোমার-সাগরে হিমালয় সম্পর্কে কবি নুরুল হুদা

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

‘গত চার-পাঁচ দশকের সমস্ত কবিতা এই জুজুৎসু প্যাঁচের কাছে হারতে বসেছে’ – হোমার-সাগরে হিমালয় সম্পর্কে কবি নুরুল হুদা


গতকাল রবিবার (০৫ ডিসেম্বর, ২০২১) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠান ‘উঠোন’-এর আয়োজনে কবি সুজন দেবনাথের কাব্যগ্রন্থ ‘হোমার-সাগরে হিমালয়’-এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। কবি অনিকেত রাজেশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি’র মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে বইটি সম্পর্কে জাতিসত্তার কবি নুরুল হুদা মন্তব্য করেন, ‘আমি মনে করি, গত চার-পাঁচ দশকের সমস্ত কবিতা এই জুজুৎসু প্যাঁচের কাছে হারতে বসেছে’। বক্তব্যের শুরুতেই তিনি বইটি নিয়ে তার অনুভূতি প্রকাশ করেন একটি স্বরচিত পংক্তির মাধ্যমে। তাৎক্ষণিকভাবে রচিত পংক্তিতে তিনি উল্লেখ করেন, ‘হুদা, হিমালয় হয়ে হ্রদ হয়ে গেলো/ সেই হ্রদে সুজন কবি হোমার হয়ে গেলো।’

অনুষ্ঠানে “হোমার-সাগরে হিমালয়” থেকে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী জয়ন্ত রায়, ড. শাহাদাৎ হোসেন নিপু, নায়লা তারান্নুম কাকলি, মজুমদার বিপ্লব, সালমা শবনম, মিসবাহ রাবিন ও সিফাত বন্যা। অংশগ্রহণকারী আবৃত্তিশিল্পীগণ কাব্যগ্রন্থটির অকুণ্ঠ প্রশংসা করেন। তারা যোগ করেন, একটি বইয়ের সবগুলো কবিতাই ভালো লেগেছে, এমন বই অনেক বছর চোখে পড়েনি। সেদিক থেকে ‘হোমার-সাগরে হিমালয়’ একেবারে অনন্য। সংগীত পরিবেশন করেন অলক দাশগুপ্ত, ফারহানা রহমান কান্তা, মারুফ হোসেন, বর্ষা রাহা, শাহানাজ আক্তার, হুমায়রা ফাহমিদা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গীতিকার, সুরকার অলক দাশগুপ্ত।
অনুষ্ঠানে কবি সুজন দেবনাথ “হোমার-সাগরে হিমালয়” সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, এই বইয়ের কবিতাগুলো শুরু হয়েছিল গ্রিসে আর কবিতাগুলো শেষ হয়েছে ভুটানে হিমালয়ের কোলে। গ্রিসের সাগরগুলোকে আমি বলি হোমার-সাগর। তাই বইটর নাম ‘হোমার-সাগরে হিমালয়’।
‘হোমার-সাগরে হিমালয়’ কবি ও কথাসাহিত্যিক সুজন দেবনাথ-এর দ্বিতীয় কাব্যগ্রন্থ। গ্রীক সভ্যতার শুরুর দিকের মহান দার্শনিক সক্রেটিস-এর সময় নিয়ে তাঁর রচিত ঐতিহাসিক উপন্যাস “হেমলকের নিমন্ত্রণ” পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮ ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ