• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আমীর চারু বাবলু বোয়ালমারী (ফরিদপুর)
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

বোয়ালমারীতে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে পৌর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকালে বোয়ালমারী জর্জ একাডেমী প্রাঙ্গনে পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিনের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং সাবেক সাংসদ শাহ মোঃ আবু জাফর। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সামচুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক মেয়র আ. শুকুর শেখ, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সী সিরাজুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইকরাম হোসেন, মো. জাকির হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মাহবুবুর রশীদ হেলাল, পৌর কাউন্সিলর মিনহাজুর রহমান লিপন, জেলা যুবদলের সহ সম্পাদক ইমরান হোসাইন প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আহমেদ।
সভায় আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভায় অধিকাংশ বক্তা বিগত বিভিন্ন নির্বাচনগুলোতে দলের সিদ্ধান্তের বাইরে অন্য দলের প্রার্থীদের পক্ষে কাজ করেছেন তাদের আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী না করার আহবান জানানো হয়। সভায় সিদ্ধান্ত হয় শীঘ্রই উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
বিডিনিউজ ইউরোপ/২১নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ