• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইভ্যালি কান্ডে তিন তারকার বিরুদ্ধে মামলা করল গ্রাহক “সাদ”

জহিরুল ইসলাম বিডিনিউজ ইউরোপ অনলাইন ডেক্স
আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক গ্রাহক। সাদ স্যাম রহমান নামে ওই গ্রাহকের দাবি, ইভ্যালির বিভিন্ন দায়িত্বে ছিলেন এই তিন তারকা। আর তাদের উপস্থিতি এবং তাদের বিভিন্ন প্রমোশনাল কথাবার্তার কারণে আস্থা রেখে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান।

তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয় জনকে আসামি করে গত ৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান প্রতারণার মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার রাতে মামলার বিষয়টি পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। মামলার অন্য আসামিরা হলেনর ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।

মামলার এজাহারে ওই গ্রাহক উল্লেখ করেছেন, ইভ্যালির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়া। কর্মকর্তা হিসেবে তাদের উপস্থিতি এবং প্রমোশনাল কর্মকাণ্ডের ওপর আস্থা রেখে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেন সাদ স্যাম রহমান। তার কাছ থেকে তিন লাখ ১৮ হাজার প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে, যা তিনি এখনো ফেরত পাননি। এসব তারকার কারণে মামলার বাদী প্রতারিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ