কক্সবাজারের খুটাখালী (র্যাব-১৫) এর অভিযানে
৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক এক।
কক্সবাজারের খুটাখালী বাজার সংলগ্ন এলাকায় (র্যাব-১৫) এর অভিযানে (৯৬) বোতল ফেন্সিডিলসহ মোহাম্মদ আলী(৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪:০০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন)মো: আবু সালাম চৌধুরী প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানান,(র্যাব-১৫) কক্সবাজার গােপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার খুটাখালী বাজার সংলগ্ন এলাকার খুটাখালী মেডিকেল সেন্টারের সামনে অভিযান পরিচালনা করে, লোহাগাড়া উপজেলার চুনতি (ছাবেরা বড় বাড়ির) মৃত নজির আহমদের পুত্র: মোহাম্মদ আলী (৪৮)কে (৯৬) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামিকে তল্লাশি করে, (৯৬) বোতল ফেন্সিডিল তার কাছ থেকে উদ্ধার করা হয়।পরবর্তী গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১ ডিসেম্বর/জই