• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কানাডিয়ান ইমিগ্রেশন ডাক্তার মুরাদকে সে দেশে ঢুকতে দেয়নি ফেরত দিয়েছে

কানাডা থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

সদ্যবিদায়ী বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান কে কানাডিয়ান ইমিগ্রেশন সে দেশে ঢুকতে দেয়নি ফেরত দিয়েছে তাকে।
বহুল নিন্দিত ও বিতর্কিত বাংলাদেশি রাজনীতিক এবং সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সী । টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয়া হয় বলে জানা গেছে। কানাডায় বসবাসরত তার ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র থেকে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সীর সঙ্গে সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানা যায় নি।
নারীর প্রতি অশোভন মন্তব্য করে বিতর্কিত সাবেত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা, মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে আজ দুপুর ১.৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সীর কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চা্ওয়া হয়। বিপুল সংখ্যক কানাডীয়ান নাগরিক ও বিভিন্ন দেশের নারীবাদী সংস্থা মুরাদের ব্যাপারে লিখিত আবেদন করেছে তাই কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও মুরাদকে জানানো হয়।পরে তাকে মধ্যপ্রচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয় বলে জানা গেছে।
এ সময় সাংসদ মুরাদকে ভিশন বিষন্ন ও মর্মাহত বলে লক্ষ্য করা গেছে। মুরাদ কানাডিয়ান ইমিগ্রেশন কে যথেষ্ট পরিমাণে অনুরোধ করে ছিলেন তার পরেও কানাডিয়ান ইমিগ্রেশন কোন অনুরোধ গ্রহণ করেনি বলে জানা গেছে। এই বিষয়ে কানাডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে বিষয়টি জিজ্ঞেস করা হলে তখন পর্যন্ত তারা অবগত নই বলে জানিয়েছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ