• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যেতে পারে, আদালতের রায়

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যেতে পারে, আদালতের রায়
উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রত্যর্পণ নিয়ে মামলার সর্বশেষ ধাপে মার্কিন সরকার জিতেছে। যুক্তরাজ্যের আদালত রায় দিয়েছে, তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যেতে পারে।
তবে ব্রিটিশ আপিল আদালতের এই রায়ের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আইনজীবী পরিষদ আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ আদালতের এক রায়ে বলা হয়, মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকায় উইকিলিকস প্রতিষ্ঠাতাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যাবে না।
তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করে মার্কিন সরকার। আপিলের শুনানি শেষে শুক্রবার ব্রিটিশ আদালতের বিচারক রায় দিয়েছেন, যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে এই রায় দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র আশ্বাস দেয় যে, অ্যাসাঞ্জকে দেশে নেওয়া হলে বড় ধরনের শাস্তি দেওয়া হবে না।

২০১০ ও ২০১১ সালে হাজার হাজার মার্কিন গোপন নথি ফাঁসের অভিযোগে জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে চায় যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ