• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ডিএনসির জালে ৫০০ ইয়াবা সহ টেকনাফের নুরুল হোছেন

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

ডিএনসির জালে ৫০০ ইয়াবা সহ টেকনাফের নুরুল হোছেন

করোনা মহামারির সুযোগ আইনশৃঙ্খলা বাহিনীর মাদক বিরুধী অভিযান ও মেজর অবঃপ্রাপ্ত সিনহা হত্যার পর দেশের বিভিন্ন সংস্হার অভিযানের শিথিলতাকে পুঁজি করে ইদানীং মাদক ব্যবসায়ীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আধুনিক প্রযুক্তি আর গোপনীয় সংবাদের মাধ্যমে বাড়িয়েছে তাদের সাড়াশি অভিযান।প্রতিদিনই কোন না কোন পন্থায় তাদের জালে আটকা পড়ছে এসব মাদক ব্যবসায়ীরা।আজ ২১ নভেম্বর টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ নুরুল হোছন (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।যাত্রীবাহী ঐ মিনিবাস নং(জ-১১-০২০২)
ধৃত ঐ ব্যক্তি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ হ্নীলা এলাকার আবদুল জব্বারের ছেলে বলে জানাযায়।কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সৌমেন মণ্ডল সন্ধ্যায় এ খবর জানিয়েছেন।

তিনি জানান, যাত্রীবাহী বাসে ইয়াবার চালানের গোপন সংবাদে পরিদর্শক জীবন বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পরে ঐ বাসে তল্লাসি করে ৫০০ ইয়াবাসহ নুরুল হোছনকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ডিএনসির পরিচালক সৌমেন মণ্ডল বলেন,মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।মাদককারবারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিয়ে রক্ষা পাবে না।

বিডিনিউজ ইউরোপ/২১ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ