• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঢাবির হলে থাকতে পারবেন না অন্তঃসত্ত্বা ছাত্রীরা

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ঢাবির হলে থাকতে পারবেন না অন্তঃসত্ত্বা ছাত্রীরা কর্তৃপক্ষকে জানিয়ে বিশেষ ক্ষেত্রে বিবাহিতা ছাত্রীরা চলমান শিক্ষাবর্ষে হলে থেকে অধ্যয়নের সুযোগ পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের পাঁচ হলের আসন বণ্টন সম্পর্কিত এক নীতিমালায় বলা হয়, কোনো অন্তঃসত্ত্বা ছাত্রী ঢাবির হলে থাকতে পারবেন না। বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলমান শিক্ষাবর্ষে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। তবে এক্ষেত্রে কর্তৃপক্ষকে অবিলম্বে বিবাহিত হওয়ার বিষয়টি জানাতে হবে। অন্যথায় নিয়মভঙ্গের কারণে সিট বাতিল হয়ে যাবে।বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের এ নিয়মের বাতিলের দাবিসহ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) উপাচার্য মো. আখতারুজ্জামান বরাবর দেওয়া এক আবেদনে চার দফা দাবি জানিয়েছেন পাঁচ ছাত্রী হলের ছাত্রী প্রতিনিধিরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের অন্য তিন দাবি হলো, শিক্ষার্থীদের প্রাপ্তবয়স্ক নাগরিকের মর্যাদা রক্ষায় সব ছাত্রী হলে ‘‘লোকাল গার্ডিয়ান’’ বা ‘‘স্থানীয় অভিভাবক’’-এর পরিবর্তে ‘‘ইমার্জেন্সি কন্টাক্ট’’ বা ‘‘জরুরি যোগাযোগ’’ শব্দটি রাখা, আবাসিক শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা যেকোনো ধরনের হয়রানি এবং অসহযোগিতামূলক আচরণ বন্ধ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া এবং শিক্ষা কার্যক্রম চলমান থাকা সাপেক্ষে অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশের অধিকার পুনর্বহাল করা ও জরুরি প্রয়োজনে তাদের হলে অবস্থান করতে দেওয়া।

ছাত্রীদের চার দফা দাবিসহ আবেদনের বিষয়ে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান তাদের জানান, হল কর্তৃপক্ষ ও ডিনস কমিটির সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো পরিবর্তন না আসা পর্যন্ত এ নিয়মটিই বলবৎ থাকবে।

প্রসঙ্গত, বিবাহিত হওয়ায় সম্প্রতি শামসুন নাহার হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের দুই ছাত্রীর সিট নিয়ে জটিলতা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে ছাত্রীরা বিবাহিত ছাত্রীদের ক্ষেত্রে থাকা নিয়মটি বাতিলের আবেদন নিয়ে উপাচার্যের কাছে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য থাকা অন্য তিনটি হল হচ্ছে রোকেয়া হল, কবি সুফিয়া কামাল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

চার দফা দাবিসহ আবেদন নিয়ে উপাচার্যের কার্যালয়ে যাওয়া শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনীম আফরোজ জানান, উপাচার্য তাদের বলেছেন যে কিছু লোকের হঠকারী চিন্তায় কিছু করা যাবে না। হল কর্তৃপক্ষ ও ডিনস কমিটির সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো পরিবর্তন না আসা পর্যন্ত এ নিয়মই বলবৎ থাকবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ