• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র পদ ছাড়লেন আইভী

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

মেয়র পদ ছাড়লেন আইভী. নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নসিক) নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে লড়বেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নির্বাচনে অংশ নেয়ার জন্য নসিক মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন করেছেন তিনি। মঙ্গলবার মেয়র হিসেবে তার শেষ কার্যদিবস পালন করেছেন। এদিন দুপুরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন গণমাধ্যমকে জানান, ১৪ ডিসেম্বর ছিল মেয়র সেলিনা হায়াৎ আইভীর শেষ কর্মদিবস। তিনি মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এছাড়া করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কৌশল বিনিময় করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বুধবার। ২০ ডিসেম্বর বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৬ জানুয়ারি। নাসিকে মেয়র পদ ছাড়াও ২৭ টি সাধারণ ওয়ার্ড ও ৯টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ