• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাসি, সিঁথি ভর্তি সিঁদুর, বিয়ের পর ভিকির হাতে হাত রেখে জনসমক্ষে ক্যাটরিনা

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

এক গাল হাসি, সিঁথি ভর্তি সিঁদুর, বিয়ের পর ভিকির হাতে হাত রেখে জনসমক্ষে ক্যাটরিনা এক ঢাল খোলা চুল। চওড়া সিঁথি ভর্তি সিঁদুর। হাতে এক গুচ্ছ লাল চুড়ি, দু’কানে ভারি দুল। পরনে স্নিগ্ধ গোলাপি এবং সোনালি কাজের চুড়িদার। ভিকি কৌশলের হাতে হাত রেখে মুম্বইয়ের রাস্তায় ক্যাটরিনা কইফ। চরিত্রের খাতিরে কনে সেজেছেন আগেও। কিন্তু এ বার ধুমধাম করে সাত পাক ঘুরে স্বামীর সঙ্গে জনসমক্ষে এলেন নতুন সাজে।

মুম্বইয়ে বিমানবন্দরের বাইরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেন নবদম্পতি। অনুরাগীদের উদ্দেশে এক গাল হাসি নিয়ে হাত নাড়লেন দু’জনেই। বিয়ের পর মধুচন্দ্রিমা কাটিয়ে শহরে ফিরলেন তাঁরা।

শোনা গিয়েছিল, কাজের ব্যস্ততার জন্য মধুচন্দ্রিমার পরিকল্পনা বাতিল করেছেন ‘ভিক্যাট’। বিয়ের অনুষ্ঠান শেষ করেই নাকি কাজে ফিরতে চেয়েছিলেন দু’জনে। কিন্তু সে সব গুঞ্জন উড়িয়ে দিলেন তাঁরা নিজেই। আত্মীয় পরিজন, বন্ধুদের সঙ্গে হইচই করে কিছুটা সময় নিভৃতে কাটিয়ে এলেন তাঁরা।

৯ ডিসেম্বর রাজস্থানে নিরাপত্তার ঘেরাটোপে সাত পাক ঘোরেন ভিকি-ক্যাটরিনা। বিয়ের পরেই অনুষ্ঠানের নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তবে ছুটি শেষে এ বার ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চেনা রুটিনে ফেরার পালা। বলিউড সূত্রে খবর, দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে ছবি করছেন ক্যাটরিনা। মাঝ পথে আটকে থাকা সেই কাজ ফের শুরুর পরিকল্পনা তাঁর। ফুরসৎ নেই ভিকিরও। ছুটি শেষ হতেই ক্যাটরিনার মতো তিনিও ফিরবেন কাজে। প্রযোজক দীনেশ বিজনের ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেতা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ