• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রিয়ায় দ্বিতীয় লকডাউনে এই পর্যন্ত প্রায় ৮০০ জনকে জরিমানা করা হয়েছে

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক অস্ট্রীয়া
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

অস্ট্রিয়ায় দ্বিতীয় লকডাউনে এই পর্যন্ত প্রায় ৮০০ জনকে জরিমানা করা হয়েছে। অস্ট্রিয়ায় গত মঙ্গলবার ১৭ নভেম্বর থেকে লকডাউন শুরু হওয়ার পর থেকে পুলিশ শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ৮০০ জনকে করোনার আরোপিত সরকারের নিষেধাজ্ঞার অমান্য করার অপরাধে মামলা ও জরিমানা করা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

অষ্ট্রীয়ান পুলিশ
ভিয়েনার পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে যে, ভিয়েনার এক নাম্বার ডিস্ট্রিক্টের Graben এ একটি অস্থায়ী পানীয়র দোকান খোলা হয়েছিল। সেখানে প্রায় ৩০ জনের মত গ্রাহক ছিলেন। তাদের বিরুদ্ধে সামাজিক দূরত্ব না মানার মামলা ও জরিমানার করা হয়েছে। বর্তমানে সমগ্র অস্ট্রিয়াতে লকডাউন চলছে কিন্ত বাহিরে মানুষেরও অনেক চলাচল লক্ষ্য করা যাচ্ছে। তবে যে ৪ টি কারনে বের হওয়ার অনুমতি আছে তার বাহিরে পুলিশের সামনে পড়ে গেলে মামলা এবং জরিমানা কিন্ত মাফ হবে না। আজ অস্ট্রিয়ায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬,৬১১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০৪ জন। রাজধানী ভিয়েনাতে আজ সংক্রমণ সনাক্ত হয়েছে ৯২৪ জন। অন্যান্য রাজ্যের মধ্যে OÖ রাজ্যে ১,৫৬৯ জন, NÖ রাজ্যে ৯১৯ জন, Steiermark রাজ্যে ৮০২ জন, Tirol রাজ্যে ৬৮৬ জন,Sbg. রাজ্যে ৬১২ জন, Vbg রাজ্যে ৪৬১০, Kärnten রাজ্যে ৪৪৪ জন এবং Burgenland রাজ্যে ১৯৪ জন। অস্ট্রিয়ায় এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২,৪১,৯৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ২,৩২৮ জন। করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ১,৬২,৭৫১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭৬,৮৮৩ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬৭৯ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪,৫৯৭ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন।
বিডিনিউজ ইউরোপ/২২ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ