• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

“উদ্বাস্তু তুমি আর আমি” -শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃ সুরুজ আলী সূর্য ময়মনসিংহ থেকে নিজস্ব প্রাবন্ধিক
আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

উদ্বাস্তু তুমি আর আমি
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

কোনো বিকেল আর

গোলাপ ছুঁতে পারবে না

ফুলের কোমলতার ওই যে সরু রাস্তা

একটি পাখির খাতিরে আকাশ দ্রুত নেমে ছিলো সীমান্তে।

মেঘমালা সুর্গন্ধে মাতাল হয়ে উঠেছিল

না-ঝড়ে পড়ার ঠিকানায়

চাঁদের ক্ষয়ে যাওয়া আলো আর যৌবন

তুমি-আমি ভুলে যাওয়া বিকেল নিয়ে

ডাকতে চেষ্টা করেছিলাম ।

পাখির উড়া বহুকাল যাবত বন্ধ ছিল।
ঐ মেঘমালা কিন্তু পাখির দৌড়ের থেকে বেশি না।

হাসির মাঝখানে ঝড়ে পড়া রূপে

প্রেম ধরে রেখেছিল আর দুই চোখে

ঐ গোলাপ ফুল।

তুমি আমি প্রেমের গর্বে যা আঁচড়ে ধরে রেখেছিলাম সাত জনম।

ফুলের পাপড়িতে টিকে থাকা মরচে রঙে

আর তখনই —

দুই চোখে প্রেম নিয়ে — হাঁটতে আরম্ভ করলে

খিলগাঁও চৌরাস্তায় …আরেক জীবনে এই
হাঁটা ছাড়া কি আর?

প্রতিদিনের হাঁটা যা তেমন গুরুত্বপূর্ণ

নয়,

নারিন্দার সকালের নাস্তা আর হেঁটে যাওয়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস

আগে ; এখন হয়তো ভুলে গেছি।

ছোট একটা প্রফেশনাল জীবন পেয়ে।

হাত রাখার মতন হাত পেয়ে ছিলাম

অথচ আমি হাত রাখিনি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ