• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় যেভাবে বেঁচে গেলেন একই পরিবারের তিন জন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় যেভাবে বেঁচে গেলেন একই পরিবারের তিন জন।

ঝালকাঠির নৌ দুর্ঘটনায় থেকে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা আক্তার(২০) ও তার বোন নাসিং ডিপ্লোমা বিভাগের ৩য় বর্ষের ছাত্রী মুক্তা আক্তার (২১) বিপদের মধ্যেও ঝুকি নিয়ে ৩ জনকে মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়েছেন। তখন লঞ্চটি চারদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে। বড়দিনের ছুটিতে মুক্তা আক্তার চাচাতো বোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও বোনের ছেলে শিশু সন্তান নিয়ে বরগুনা জেলার বামনা গ্রামে আসছিলেন। পথিমধ্যে লঞ্চের আকস্মিক আগুন লাগার ঘটনায় তারা মানসিক ভাবে ভীত বিহ্বল হয়ে পড়ে। কিন্তু এর মধ্যে বাঁচার জন্য দৃঢ় মনোভাব নিয়ে মুক্তা আক্তার লঞ্চের পাশে চলে আসে এবং এক পযার্য়ে পানির মধ্যে অন্ধকারে পাড় আছে ভেবে এদেরকে নিয়ে ঝাপ দেয়। তার কোল থেকে শিশু রুমান পড়ে যায় এবং ঝাপ দেয়ার পরে সে পায়ে মাটি পায়। পরবর্তিতে সে হাত থেকে ফসকে যাওয়া শিশুটিকে তুলে আনতে পেরেছে। এ সময়ে আরো কিছু লোক নদীতে ঝাপ দিয়ে তীরে উঠতে সক্ষম হয়।

তবে দুজনেই অগ্নিদগ্ধ হয়েছেন। মুক্তা আক্তার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের কন্যা এবং ফাতেমা আক্তার ঢাকার কেরানীগঞ্জের দেলোয়ার হোসেনের কন্যা। রুমান (৮) তার বোনের সন্তান। এরা সকলে মিলে ছুটিতে মুক্তা আক্তারের গ্রামের বাড়িতে আসছিলেন। মুক্তা আক্তার জানান এই ঘটনা থেকে বেঁচে গিয়ে তাদের কাছে মনে হয়েছে তারা নতুন জীবন ফিরে পেয়েছেন এবং আগামী দিনগুলিতে ভালো মানুষ হয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন। ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধিন যাত্রী মুক্তা আক্তার ও ফাতেমা আক্তার

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫ ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ