• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মাদার তেরেসা জাতীয় পদক পেলেন ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান

নাসিম আহমেদ রিয়াদ
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

মাদার তেরেসা জাতীয় পদক পেলেন ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান

এ বছর জাতীয় মাদার তেরেসা পদক পেয়েছেন জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন। দেশের সমাজ সেবা ও রাজনীতিতে বিশেষ অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।

শনিবার (২১ নভেম্বর) ২২/১ তোপখানা রোড ঢাকায় শিশু কল্যান পরিষদ কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে

জাতির জনক বঙ্গবন্ধু মুজিব বর্ষে আমাদের প্রাপ্তি ও প্রত্যাশা জননেত্রী সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোড মডেল বিশ্ব শান্তি কামনা ও জাতীয় পদক মাদার তেরেসা পদক প্রদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম এ নাজিম উদ্দিন আল আজাদ এই সম্মাননা পদক তুলে দেন। এসময় প্রধান আলোচক ছিলেন (অবঃ) দায়রা জজ মিঞা মোহাম্মদ আলী আকবর আজিজি। সভাপতিত্ব করেন হাকীম মাওলানা আনছার আহমেদ সিদ্দিকী প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটি।অনুষ্ঠানটি সঞ্চালন করেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ সাধারণ সম্পাদক।

ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান জাপানে অবস্থান করায় পদকটি তাহার অনুপস্থিতিে তাহার ব্যাক্তিগত সহকারী ম্যানেজার মোঃ জামাল হোসেন মিয়াজী গ্রহণ করেন।

ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন প্রধান তার এই পুরুষ্কার বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেছেন বলে জানান। তিনি বলেন, ‘যে কোন পুরস্কারই আনন্দের, আমার ক্ষুদ্র জীবনে বিভিন্ন সামাজিক কাজে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু আজকে মাদার তেরেসা পদকটি যে অমূল্য সম্মাননা প্রদান করেছে তাতে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। আমার এই অর্জন বাংলাদেশের সকল জনগণকে উৎসর্গ করছি।’
বিডিনিউজ ইউরোপ/২২ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ