• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বৈকুন্ঠপুর চা বাগান খোলাসহ ২৫ দাবিতে শ্রমিকদের মতবিনিময় সভা

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

বৈকুন্ঠপুর চা বাগান খোলাসহ ২৫ দাবিতে শ্রমিকদের মতবিনিময় সভা
আজ ২৯ ডিসেম্বর সকাল দশটায় হবিগঞ্জ জেলার বৈকুন্ঠপুর চা বাগানের স্থানীয় নাট্যমন্দিরে বৈকুন্ঠপুর চা বাগান আন্দোলন কমিটির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈকুন্ঠপুর চা বাগানের মালিক কর্তৃক দিলীপ কেউট নামক একজন শ্রমিকের বাড়ি উচ্ছেদের রেশ ধরে বন্ধ হওয়া বাগানের কার্যক্রম পুনরায় চালু করাসহ ২৫ দফা দাবি তুলে ধরেন শ্রমিকরা৷

সভায় আগামী ৩১ ডিসেম্বর শুক্রবারের মধ্যে যাবতীয় সংকট নিরসন না হলে কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে জানান আয়োজকেরা।

স্থায়ী চা শ্রমিককে বাগান মালিকপক্ষ আবাসন সুবিধা দেওয়ার কথা থাকলেও কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নি স্থায়ী চা শ্রমিক দিলীপ কেউটকে। কালক্ষেপণ ও বাসস্থান সংকটের তোপে বাধ্য হয়ে নিজের খাজনা দেওয়া ফসলি জমিতে বাড়ি বানানোর জন্য ম্যানেজার এবং পঞ্চায়েত কমিটি থেকে মৌখিক অনুমতি নেন তিনি। কিন্তু বাড়ি তোলার ১৫ দিনের মাথায় মালিকপক্ষ বাড়ি উচ্ছেদের নোটিশ দেয়। স্থানীয় চা শ্রমিকরা দিলীপের পক্ষে কথা বললে ১২ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা এবং বেশ কিছু শ্রমিককে বহিস্কারের হুমকি দেওয়া হয়৷

গত এক মাস ধরে বৈকুন্ঠপুর চা বাগানের কার্যক্রম এবং শ্রমিকদের মজুরি ও রেশন বন্ধ করে দেওয়া হয়৷

ঘটনার সমাধানের জন্য পঞ্চায়েত কমিটি ও চা শ্রমিক নেতৃবৃন্দদের উপস্থিতিতে একটি আন্দোলন কমিটি গঠন করা হয়। সেই ধারাবাহিকতায় আজকের মতবিনিময় সভায় চা শ্রমিক নেতৃবৃন্দরা ২৫ দফা দাবি উত্থাপন করেন।

উল্লেখযোগ্য দাবিগুলো হলো, দিলীপ কেউটসহ আবাসনবঞ্চিত সকল চা শ্রমিকদের স্থায়ীভাবে সংকট নিরসন, অস্থায়ী চা শ্রমিকদের স্থায়ীকরণ, উন্নত চিকিৎসা ব্যবস্থা, কর্মক্ষেত্রে সুরক্ষা, মজুরি বৃদ্ধি প্রভৃতি।

২০১৯ সালে বিভাগীয় শ্রম অধিদপ্তর কর্তৃক ২৫ দফা ইশতেহারের কথা উল্লেখ করে বৈকুন্ঠপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক খোকন চৌহান বলেন, “ইশতেহারের ২৩ নং অনুচ্ছেদে স্থানীয় আবাসন সংকট নিরসনের কথা স্পষ্টভাবে উল্লেখ করা ছিল। আজ তিন বছর পরেও ২৫ দফার এক দফা সমাধানও চা শ্রমিকেরা চোখে দেখেনি।”

আন্দোলন কমিটির সদস্য মাইকেল বাসকের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, লস্করপুর ভ্যালীর সভাপতি রবীন্দ্র গৌড়, সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বাড়াইক, বৈকুন্ঠপুর চা আন্দোলন কমিটির সভাপতি মনিব কর্মকার, বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহবায়ক খাইরুন আক্তার, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য মীরা কৈরী এবং রেমা-নোয়াপাড়া-চাঁদপুর-বেগমখানসহ বিভিন্ন চা বাগানের শ্রমিক প্রতিনিধিবৃন্দ।

সভার সমাপনী বক্তব্যে আগামী ৩১ ডিসেম্বর শুক্রবারের মধ্যে বিভাগীয় শ্রম অধিদপ্তরের পক্ষ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না আসলে একযোগে দেশের সকল চা বাগান বন্ধের হুশিয়ারি দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ