• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মেরিনড্রাইভে ইলিশের সাথে ইয়াবার চালান জব্দ

জুবাইরুল ইসলাম জুয়েল( কক্সবাজার) টেকনাফ
আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২

মেরিনড্রাইভে ইলিশের সাথে ইয়াবার চালান জব্দ হলেও মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে।
টেকনাফের শামলাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ইলিশ মাছের চালানের ঝুড়ির সঙ্গে পাচারের সময় বিশাল ইয়াবার চালান জব্দ করেছে বিজিবি।এসময় পিক-আপের চালকসহ তিন জনকে গ্রেফতার করা হলেও প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে।

জানা যায়, বুধবার(২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭.টার দিকে শামলাপুর থেকে ইলিশ ভর্তি মাছের ট্রাক মেরিনড্রাইভে জালিয়াপালংয়ের ইমামের ডেইল এলাকায় অস্থায়ী বিজিবি চেকপোস্টে পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশ বোঝাই মাছের পিক-আপ গাড়িটি তল্লাশি চালিয়ে A চিহ্নের একটি মাছের ঝুড়ি থেকে ২৭ হাজার ইয়াবা টেবলেট উদ্ধার করে চেকপোস্টে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা।এসময় ঢাকা মেট্রো-ন( ২৭-৩৪২৭) নং একটি পিকআপ গাড়িসহ চালাক ও মাছের চালানবহনকারী স্থানীয় শামলাপুরের বাসিন্দা,
মৃত শামসুল আমলের পুত্র জালাল উদ্দিন নামের একজনকেও আটক করা হয়।

এদিকে,মৎস্য সমিতি সুত্রে জানা গেছে, এসব ইয়াবার প্রকৃত মালিক হচ্ছে শামলাপুরের মৃত আবু ছিদ্দিকের পুত্র আমান উল্লাহ মৃত আব্দুল আজিজের পুত্র নুরুল হক এবং নুর আহমেদের পুত্র সাইফুল্লাহ, উপকূলীয় মৎস্য সমিতির সভাপতি মৃত নাছির মোহাম্মদের ছেলে আব্দুচ্ছালাম ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুলের কনিষ্ঠ ভাই মোহাম্মদ রফিক জড়িত বলে বিভিন্ন তথ্য সুত্রে জানা গেছে।

ইমামের ডেইল অস্থায়ী বিজিবি চেকপোস্টের পোস্ট কমান্ডার মোঃ ফোরকান বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে শামলাপুর থেকে ইলিশ মাছ বোঝাই একটি ট্রাক ইয়াবাসহ ঢাকার উদ্দেশ্যে শামলাপুর থেকে আসেন, পরে ঐ সংবাদের সুত্রঃ ধরে ইলিশের চালানবাহী পিক’অ্যাপে বিশেষ কায়দায় মাছের সঙ্গে লুকানো ইয়াবা,আছে এমন সংবাদে তল্লাশি চালিয়ে A চিহ্নের একটি মাছের ঝুড়িতে মুড়ানো অবস্থায় কিছু ইয়াবার প্যাকেট পাওয়া যায়। পরে গুনে দেখলে ২৭ হাজার ইয়াবা জব্দ করা হয়।
এসময় গাড়িতে থাকা চালকসহ তিনজনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উখিয়া থানায় স্থানান্তর করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১ জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ