• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে কালের কণ্ঠ’র যুগপূর্তি উদযাপিত

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

ঝালকাঠিতে কালের কণ্ঠ’র যুগপূর্তি উদযাপিত
কেক কাটা, আলোচনা সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে ঝালকাঠিতে কালের কণ্ঠ’র যুগপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী, বিশেষ অতিথি পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, প্রেস ক্লাবের আজীবন সদস্য হেমায়েত উদ্দিন হিমু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্যানেল মেয়র তরুণ কর্মকার, সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান নারীনেত্রী ইসরাত জাহান সোনালী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, জেলা যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, কালের কণ্ঠ’র জেলা প্রতিনিধি কে এম সবুজ ও শুভসংঘের যুগ্ম সম্পাদক মো. সাইদ জুবায়ের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মু. আব্দুর রশীদ, কাজী খলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমিন তালুকদার, প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সদস্য মানিক আচার্য্য, রতন আচার্য্য, জহিরুল ইসলাম জলিল, মিজানুর রহমান টিটু ও রাজু খান, আইনজীবী শামীম আলম বাবু। অনুষ্ঠানে পত্রিকা বিক্রেতা ও শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, পত্রিকার চাহিদা এখনো মানুষের মাঝে আছে। পাঠকরা এখনো সত্য সংবাদটি জানতে চায়, তাদের আগ্রহ আছে। কালের কণ্ঠ শুরু থেকে পাঠকের চাহিদা পূরণ করে আসছে। ‘আংশিক নয় পুরো সত্য’ কালের কণ্ঠের এই স্লোগানই প্রমান করে, তারা পাঠককে সত্য সংবাদটি জানাতে চায়। যুগপূর্তিতে কালের কণ্ঠ পত্রিকার সাফল্য কামনা করেন জেলা প্রশাসক। জন্মদিনে এ পত্রিকার প্রতিনিধিসহ কর্মরতদের শুভেচ্ছা জানান তিনি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ