• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজারে শেখ ফজলুল হক টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

জুবাইরুল ইসলাম জুয়েল কক্সবাজার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে শহীদ শেখ ফজলুল হক মণি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো

আজ (১৩ জানুয়ারি) বৃহস্পতিবার কক্সবাজার শহীদ শেখ কামাল স্টেডিয়ামে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সার্বিক তত্ত্বাবধানে শুরু হলো শহীদ শেখ ফজলুল হক মণি টি-১০ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট।

তিন দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এক অডিও বার্তার মাধ্যমে বলেন, যুবলীগ রাজপথের রাজনীতির পাশাপাশি মানবিক-সৃজনশীল কর্মকাণ্ডে বিশ্বাসী। এই ধরণের আয়োজনের মাধ্যমে যুবসমাজ অনুপ্রাণিত হোক, সৃজনশীল বিনোদন পাক- এটাই আমাদের প্রত্যাশা। কোভিড-১৯ এর কারণে সামাজিকভাবে আমাদের বিনোদনের মাধ্যমগুলো বন্ধ হয়ে গেছে। এধরণের আয়োজনের মাধ্যমে বিনোদন পিপাসু মানুষ বিনোদন পাক, সেই উদ্দেশ্য থেকে আমাদের এই আয়োজন।

উক্ত টুর্নামেন্টে সাতটি দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। নক আউট ভিত্তিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি।

গতকাল ১২ জানুয়ারি টুর্নামেন্টের গালা নাইট অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য শবনম জাহান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, ক্রীড়া সম্পাদক নিজামুদ্দিন চৌধুরী পারভেজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপ-ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, নির্বাহী সদস্য গিয়াসউদ্দিন আজম, কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার ও বিশিষ্ট ধারাভাষ্যকার আতাহার আলী খান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কক্সবাজার ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে সাবেক ক্রিকেটার হালিম শাহ’র সহযোগিতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, টুর্নামেন্টের বিভিন্ন দলের পক্ষে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, বিকাশ রঞ্জন দাস, বিকেএসপির একঝাঁক নতুন মুখ ও ডিভিশন লীগের অনেক প্রতিশ্রুতিশীল খেলোয়াড় অংশগ্রহণ করছে। খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস এবং অন্যান্য গণমাধ্যম সমূহ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৩ জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ