• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফ্রান্স প্রবাসী রাজনগর থানার ওসি কর্তৃক হয়রানির শিকার বললেন সংবাদ সম্মেলনে

ফ্রান্স থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

ফ্রান্স প্রবাসী বাদল মিয়া বিরুদ্ধে, মৌলভীবাজার জেলা রাজনগর থানার ওসি নজরুলের হয়রানির অভিযোগে ফ্রান্সে এক অভিজাত রেষ্টুরেন্টে, গণমাধ্যমের সামনে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন ভুক্তভোগী বাদল মিয়া।
বাদল মিয়া দীর্ঘদিন যাবত ফ্রান্সে বসবাস করে আসছেন , তিনি ফ্রান্স আওয়ামীলীগ পর্যটন বিষয়ক সম্পাদক। জালালাবাদ অ্যাসোসিয়েশন যুগ্ম সাধারণ সম্পাদক রাজনগর সমাজ কল্যান সমবায় সমিতির সিনিয়র সহ সভাপতি ।
তিনি গত সেপ্টেম্বর মাসে ফ্রান্স থেকে দেশে যান,দীর্ঘ চার মাস তিনি দেশে অবস্থান করেন,দেশে থাকাকালীন অবস্থায়,তার পার্শ্ববর্তী গ্রামের প্রতিবেশী সাথে জায়গা জমি নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে,ওই ব্যক্তি বাদল মিয়া বিরুদ্ধে রাজনগর থানার ওসি নজরুলকে অর্থের বিনিময়ে বাদল মিয়া বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেন।
উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বাদল মিয়া জানান,তার বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ওসির কাছে গেলে,ওসি নজরুল, উল্টো বাদল মিয়া কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে,বিবাদী বিরুদ্ধে দুটি মামলা করান।
ফ্রান্স প্রবাসী বাদল মিয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও বিবাদীর সাথে মীমাংসার কথা জানালে ওসি নজরুল, পাচঁলাক্ষ টাকা দাবি করেন, ভুক্তভোগী বাদল মিয়া কাছে ।
ওসি নজরুলের হয়রানির কারনে, বর্তমানে বাদল মিয়া ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই সময় উক্ত সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের কাছে,অভিযুক্ত ওসি নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৬ জানুয়ারি /জই


আরো বিভন্ন ধরণের নিউজ