• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রিক্সা হারানো নাজমুলকে নতুন রিক্সা দিলেন ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

রিক্সা হারানো নাজমুলকে নতুন রিক্সা দিলেন ছাত্রলীগ সভাপতি বক্কর

জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন রিক্সা হারিয়ে ফেলে অসহায় হয়ে পড়া নাজমুল কে ব্যক্তিগত অর্থায়নে একটি নতুন রিক্সা উপহার দিয়ে মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর।

নাজমুল সদর উপজেলাধীন খুনিয়াগাছ ইউনিয়ন এর মুন্সির বাজার এলাকার এমদাদুল হকের ছেলে। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র অবলম্বন সে এবং তার রিক্সা।

জানা যায়, গত এক মাস আগে লালমনিরহাট রেলওয়ে ওভারব্রিজের নিচে রিক্সা রেখে হোটেলে নাস্তা করতে ঢুকে নাজমুল। এরপর বেরিয়ে এসে রিক্সাটি পায়না।জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে ফেলে অসহায় হয়ে পড়ে নাজমুল।এবিষয়টি জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্কর জানতে পারলে তিনি নতুন রিক্সা উপহার দিয়ার প্রতিশ্রুতি দেন নাজমুল কে।সেই প্রতিশ্রুতি রাখতেই আজ নাজমুলকে একটি নতুন রিক্সা উপহার দেন তিনি।

নতুন রিক্সা উপহার পেয়ে অসহায় নাজমুল বলেন, রিক্সাটি হারিয়ে আমি একবারে ভেঙ্গে পড়ি। এরপর জাবেদ হোসেন বক্কর ভাই নতুন রিক্সা দেয়ার কথা দেয় আমাকে। আজ ভাই আমাকে একটা রিক্সা দিয়েছে। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। এই ঋণ আমি কখনেই শোধ করতে পারবোনা। দোয়া করি জাবেদ হোসেন বক্কর ভাই অনেক ভালো থাকুক। আল্লাহ ওনাকে সব সময় ভালো রাখুক।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর বলেন, নাজমুলের রিক্সা হারানোর খবরটি শুনে খুব খারাপ লাগে। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি রিক্সা দিবো। আজ সেটা দিতে পেরে আমার অনেক ভালো লাগছে আমার। দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এভাবে সব সময় মানুষের উপকার করার তৌফিক দান করেন।
বিডিনিউজ ইউরোপ/২২ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ