• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বন্দরে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে, ১০/১২টি ব্যবসা প্রতিষ্ঠান পূড়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে।
বাজারের নৈশ প্রহরীরা নেছারের হোটেলের আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার ও মাইকিং করে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে মুহুর্তের মধ্যে আগুন আসে পাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। কাঠালিয়া ও বামনার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দীর্ঘক্ষন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যে মোঃ নেছারের হোটেল, আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, পলাশের কম্পিউটার দোকান, মাসুদের জুতার গোডাউন, বাবুলের গামেন্টসে পোষাকের দোকান, বাবুলের জুতার দোকান, শাহজাহানের মুদি দোকানসহ ১০/১২টি দোকান পুড়ে যায়। স্থানীয়দের মতে ১ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলী।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯ জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ