• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভাসানী স্মরণে বরিশালে গণসংহতির আলোচনা সভা

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার উদ্যোগে ‘শোষণ মুক্তির লড়াইয়ে মওলানা ভাসানীর শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ২২ নভেম্বর (শনিবার) বিকেল ৪ টায় অনামী লেনে অবস্থিত দলীয় কার্যালয়ে গণসংহতি আন্দোলন, বরিশাল জেলা কার্যালয় জেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ভাসানী এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক, তাঁর আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামীতে আমরা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ দেখতে পাবো।

বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের সম্পাদক সাকিবুল ইসলাম শাফিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তরুণ নেতা দীপক রায়। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসকে গণমানুষের ইতিহাস হিসেবে আমরা দেখতে চাই তাহলে ভাসানী বাংলাদেশের ইতিহাসে অনন্য মূখ্য নেতা। যাঁকে আমরা যে কোন বিশ্বনেতৃত্বের সমকক্ষ হিসেবে দেখতে পাই।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সদস্য আরিফুর রহমান মিরাজ, জেলার সদস্য মারুফ আহম্মেদ, ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সদস্য ছাত্র নেতা হাসিব আহম্মেদ ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্য জামান কবীর।
বিডিনিউজ ইউরোপ/২২ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ