টেকনাফের বাহারছড়া জমি বিরোধ নিয়ে, আমান মেম্বার গ্রুপের হামলায় আশঙ্কাজনক হেলাল।
টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী বাজারপাড়া প্রাইমারী স্কুলের সামনে হেলাল’কে নবনির্বাচিত ০৩ নং ওয়ার্ডের মেম্বার আমানের নেত্রীত্বে ২০/৩০ জন লোক সন্ত্রাসী কায়দায় দা কিরিস দিয়ে, কুপিয়ে গুরুতর জখম করে।
বুধবার(২৬ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে।স্থানীয়রা গনমাধ্যমকে জানান,বুধবার(২৬ শে’ জানুয়ারি) স্থানীয় মৃত সোলাইমানের পুত্র: হেলাল উদ্দিন সকাল সাড়ে দশটার দিকে টেকনাফ যাওয়ার পথে তার ক্রয়কৃত জমি পেশকার পাড়া নামক স্থানের জমিটি দেখাশোনা করে যাওয়ার পথে, একই এলাকার নবনির্বাচিত মেম্বার মোঃ আমান উল্লাহর নেত্রীত্বে তথা (আমান গ্রুপ) নামের এক আলোচিত সন্ত্রাসী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ঐ সময় আমান উল্লাহ-মেম্বারের বড় ভাই সৈয়দুল ইসলাম (৪৫)সহ কিছুটা উভয়পক্ষ আহত হয়ে।

পরে ঘটনাটি মিমাংসার উদ্দেশ্যে বাড়ি ফিরছিলেন তারা, ঠিক ঐ মুহুর্তে হঠাৎ শিলখালী বাজার থেকে আমান গ্রুপের ২০/৩০ জন লোক লম্বা দা কিরিস ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে শিলখালী নতুন বাজার প্রাইমারী স্কুলের সামনে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে, এমন ও জানা গেছে যে, হেলালের শরীরের বিভিন্ন অংশ ও দা কিরিসের আঘাতে মাটিতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা ।
পরে,স্থানীয়দের সহযোগিতায় হেলাল’কে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে, কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে স্থানীয় টেকনাফে মডেল থানার অধীনেস্থ শামলাপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুর মোহাম্মদ বলেন,
ঘটনাস্থলে আমারা রয়েছি, পরবর্তী কোন ধরনের যেন, অপ্রীতিকর পরিস্থিতি না হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯ জানুয়ারি/জই