• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তিউনিশিয়ার উপকূলে নৌকা ডুবিতে নিহত বাংলাদেশী ৬

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

ভূমধ্যসাগরের তিউনিশিয়ার উপকূলীয় এলাকায় অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী এক নৌকাডুবির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন৷ এখনও ৩০ জন নিখোঁজ রয়েছেন৷

নৌকাটিতে মোট ৭০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর৷ এদের মধ্যে ৩৪ জনকে উদ্ধার করা হয়েছে৷ নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে বলে জানায় ইউএনএইচসিআর৷
উদ্ধারকৃতদের বরাত দিয়ে সংস্থাটি জানায়, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি লিবিয়ার সমুদ্র উপকূল থেকে বুধবার ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে৷ যাত্রাপথে এক পর্যায়ে বৃহস্পতিবার টিউনিশিয়ার সমুদ্রউপকূলীয় এলাকায় নৌকাটি ডুবে গেলে হতাহতের এই ঘটনা ঘটে৷ অভিবাসনপ্রত্যাশীরা সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে৷
উল্লেখ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে থেকে অভিবাসনপ্রত্যাশীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা করে থাকেন৷ বেশিরভাগ সময় আফ্রিকার দেশ টিউনিশিয়া এবং লিবায়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ নৌকায় এসকল যাত্রায় প্রায়ই হতাহতের ঘটনা ঘটে৷
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছার চেষ্টা কালে নৌকাডুবিতে গত বছর অন্তত ১৬শ’ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। এমন পরিস্থিতি তে অবৈধ পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে নিজের জীবন যেভাবে শেষ হচ্ছে, তেমনিভাবে পরিবার ও সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সুনাম ও ক্ষতি গ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বাংলাদেশের সকল নাগরিকদের এমন ঝুঁকি পূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার অনুরোধ করেন।
সূত্র – মাইগ্রেন ইনফরমেশন ডেক্স
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩০ জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ