• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে নিয়োগ পত্র জারি

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে নিয়োগ পত্র জারি করেছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ইংরেজিতে জানানো হয়েছে ইদানীং কিছুসংখ্যক দুর্নীতিবাজ অসাধুচক্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান করছে, এছাড়াও, কেউ কেউ বদলীর কথা বলে মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থায় কর্মরতদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে, এমনকি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবী করছে। এ সম্পর্কে ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন কোন দপ্তর/সংস্থার কোন সংশ্লিষ্টতা নেই।

ভূমি মন্ত্রণালয় কিংবা এর আওতাধীন দপ্তর/সংস্থায় চাকুরী প্রদানের নাম করে, বদলীর ভুয়া তদবিরে কিংবা মন্ত্রণালয়ে কর্মরতদের নাম ভাঙিয়ে কেউ যদি অর্থ দাবী তথা চাঁদা দাবীর মত গুরুতর ও দণ্ডনীয় ফৌজদারি অপরাধ করে তাহলে তৎক্ষণাৎ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সম্মানিত নাগরিকগণকে পরামর্শ প্রদান করা হচ্ছে।
এছাড়া, অসাধুচক্রের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয় বেশ কয়েকবার সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।

প্রয়োজনে, ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত কোন তথ্যের জন্য সংশ্লিষ্ট সকলকে ‘তথ্য প্রদানকারী কর্মকর্তা’ জনাব মো. আব্দুর রহমান, উপসচিব, ভূমি মন্ত্রণালয় (মোবাইল নম্বর – ০১৭১৮৬৩৩৩৭৫) এর কাছ থেকে যাচাই করে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েব পোর্টাল – ‘minland.portal.gov.bd’ অথবা ‘minland.gov.bd’ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম – ‘www.facebook.com/minland.gov.bd’।
বিডিনিউজ ইউরোপ/২৩ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ