• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সুন্দরবনে সুন্দরী গাছ চুরি

ইয়াসীন শিকদার বাগেরহাট জেলা প্রতিনিধি,
আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

সুন্দরবনে সুন্দরী গাছ চুরি

সুন্দরবন থেকে কর্তন নিষিদ্ধ মূল্যবান সুন্দরী ও গরান গাছ পাচার হওয়ার অভিযোগ উঠেছে।
পাচার হওয়া এই গাছ রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে মোংলা থেকে উদ্ধার করেছে বনবিভাগ। পূর্ব সুন্দরবনের এসও (ষ্টেশন অফিসার) সামানুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এর সাথে কারা জড়িত তা জানাতে পারেননি তিনি।
এসও সামানুল কাদির আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গুচ্ছ গ্রাম থেকে বক্কর (২৮) এর ঘর থেকে স্থানিয় ৭ ওয়ার্ডের ইউপি সদস্য সুলতান’র সহযোগীতায় এই গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছের মধ্যে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী ও গরান গাছ রয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া এই গাছ কি পরিমান তা আগামীকাল (সোমবার) জানাতে পারবেন বলেও জানান তিনি।
স্থানিয়রা জানান, শাহেদ খাঁ এর ছেলে আবুল খাঁ (৩৫), অহিদুল খাঁ (৩২), সত্তার শেখের ছেলে রশিদ (৪২), এদের সহযোগীতায় বক্কর অনেকদিন যাবৎ গাছের ব্যবসা করে আসছে।
পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় বনকর্মকর্তা) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সুন্দরবনের কর্তন নিষিদ্ধ এই গাছ কারা কেটেছে এবং কিভাবে পাচার হলো তা তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ