• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিস ও তুর্কী সীমান্তে ঠান্ডায় জমে অজানা ১২ অভিবাসির মৃত্যু

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

গ্রিক ও তুর্কী সীমান্তে ঠান্ডায় জমে অজানা ১২ অভিবাসীর করুন মৃত্যু গ্রিক সীমান্তে ঠান্ডায় জমে ১২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২ ফেব্রুয়ারি) তাদের মরদেহ উদ্ধার করেছে তুর্কি কর্তৃপক্ষ।অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর জন্য গ্রিসের সীমান্ত বাহিনীকে দায়ী করেছে আঙ্কারা। যদিও সে অভিযোগ নাচক করে দিয়েছে এথেন্স।স্থানীয় সময় বুধবার গ্রিস সীমান্ত থেকে ১২ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করে তুর্কি কর্তৃপক্ষ। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু গণমাধ্যম কে জানান, অভিবাসন প্রত্যাশীদের দলটিতে ২২ জন সদস্য ছিল।

মন্ত্রীর অভিযোগ, সীমান্ত পার হওয়ার সময় গ্রিসের সীমান্তরক্ষী বাহিনী তাদের পথ রোধ করে। এরপর তাদের শীতের কাপড় ও জুতা রেখে দিয়ে তুরস্কের দিকে ফেরত পাঠানো হয়। উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি তুর্কি কর্তৃপক্ষ।

তুরস্কের এই অভিযোগকে নাকচ করে দিয়ে ‘মিথ্যা প্রোপাগান্ডা’ আখ্যা দিয়েছে গ্রিসের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়। অভিবাসনপ্রত্যাশীদের দলটি সীমান্ত এলাকা পর্যন্ত আসতেই পারেনি বলে দাবি তাদের।

এর আগে গেল মাসেই লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ঠান্ডায় জমে সাত বাংলাদেশির করুন মৃত্যু হয়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার স্বপ্নে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন অসংখ্য অভিবাসনপ্রত্যাশী যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এরপরও বিপদসঙ্কুল পথ পেরিয়ে আলোর ঝলঝলানির দেশে সোনার হরিণের পেছনে ছুটছেন হতভাগা অভিবাসন প্রত্যাশীরা। কখনো নৌকা ডুবিতে আবার কখনো বা ঠান্ডায় জমে মৃত্যু হচ্ছে অনেকের।
সূত্র-সাবা

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ