• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালীতে নারায়ণগঞ্জ বাসী উদযাপন করেছে বসন্ত ও পিঠা উৎসব

মিনহাজ হোসেন ইতালী থেকে
আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

ব্যাপক উৎসব আনন্দের মধ্য দিয়ে ইতালীস্হ নারায়ণগঞ্জ বাসী উদযাপন করেছে বসন্ত ও পিঠা উৎসব

দেশের গণ্ডী পেরিয়ে বসন্ত বরণে পিছিয়ে নেই প্রবাসীরাও। প্রবাসে নানা দেশে থাকা বাংলা ভাষাভাষীরা নানা অঙ্গ-সংগঠন থেকে উদযাপন করা হয় দেশীয় সব উৎসব। আর তারই ধারাবাহিকতায় রাজধানী রোমে নারায়ণগঞ্জ জেলা সমিতি ইতালী উদযাপন করেছে বসন্ত উৎসব ও পিঠা মেলা।বসন্ত উৎসব ও পিঠা মেলা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সমিতি সম্প্রতি রোমের রসই রেস্টুরেন্ট হলরুমে জাঁকজমকপূর্ণ ভাবে নিয়েছে নানা আয়োজন।বিকেল থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রং বেরংয়ের পোষাকে নারী, শিশু, পুরুষেরা ধীরে ধীরে উপস্থিত হতে থাকেন অনুষ্ঠানস্হলে। রাত পর্যন্ত চলা অনুষ্ঠানে ছিল পছন্দের শিল্পীদের নাচ গান, ছিল নারীদের জন্য বালিশ খেলা কবিতা আবৃত্তি, স্হানীয় শিল্পীদের পরিবেশনায় দেশের গান সহ নানা আয়োজন।

এতে সংগঠনের প্রধান উপদেষ্টা মোক্তার রহমান মাকতুল এর সার্বিক তত্ত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার জামান রুবেলের পরিচালনায়, ভারপ্রাপ্ত সভাপতি রাম কানাই সাহার সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সুলতানা মুক্তার পাখি, কসিম উদ্দিন, শাকিল আহমেদ, মাসুদুর রহমান,আজীবন সদস্য বজলুর রহমান, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, নুরুল হক, সাধারণ সম্পাদক রুবেল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শিপলু, মোজাম্মেল হক, মোঃ ফরিদ, সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রাসেল, অর্থ সম্পাদক বিজয় পোদ্দার, ধর্ম সম্পাদক মুকুল চাঁন, সহ অর্থ সম্পাদক রাসেল, সুমন, আঃ কাদির, দুলু সরদার, সহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ সহ আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দরা বাংলাদেশের কৃষ্টি কালচার ও সংস্কৃতি সম্প্রর্কেও প্রবাসের সন্তানদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দেশীয় সংস্কৃতি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মে পরিচয় করিয়ে দিতেই তাদের এই আয়োজন বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। তারা আরো বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সত্যিই আনন্দের। শত ব্যস্ততার মাঝেও সকলকে একত্রে করার জন্য আমরা নারায়ণগঞ্জ বাসী বিদেশে থেকেও দেশের সঙ্গে মিল রেখে আমাদের দেশীয় আয়োজনগুলো করে থাকি। তবে দেশের স্বাদ বিদেশে না মিললেও আমরা প্রবাসীরা একত্রিত হতে পেরে সবার ভেতর এক অন্যরকম আমেজ বিরাজ করে। যেনো অল্প সময়ের জন্য ফিরে পাই এক টুকরো বাংলাদেশ। তারা আগামীতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখব বলেও মন্তব্য করেন।

বিডিনিউজ ইউরোপ/৮ ফেব্রুয়ারি/জই

 


আরো বিভন্ন ধরণের নিউজ