• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভারতের কর্ণাটক রাজ্যে ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে বিতর্ক বেড়েই চলেছে

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

ভারতের কর্ণাটক রাজ্যে ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। এনিয়ে বেঙ্গালুরু পুলিশ ঘোষণা দিয়েছে নতুন নির্দেশনা। আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কাছে সব ধরনের জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সবাইকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে আগামী তিন দিন সেখানকার স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা দেন ।
প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের উদুপি জেলায় এক সরকারি কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ইউনিফর্ম-সংক্রান্ত কিছু বিধিনিয়ম জারি করে। সেখানে বলা হয়, হিজাব পরে কোনো ছাত্রী ক্লাস করতে পারবে না। কারণ, তা বৈষম্য সৃষ্টিকারী। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, ছাত্রীরা ‘স্কার্ফ’ পরতে পারবে। স্কার্ফের রং হতে হবে ওড়নার রঙের সঙ্গে মানানসই।
পরে ওই কলেজের মুসলিম ছাত্রীরা এই নিয়মের প্রতিবাদ জানায়। তাদের দাবি, এত দিন ধরে লেখাপড়ার মাঝে হিজাব কোনো সমস্যা সৃষ্টি করেনি। প্রতিবন্ধকতাও নয়। আচমকাই এই বিধিনিষেধ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ