• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হিজাব ইস্যুতে আবারো উত্তপ্ত কর্নাটক

আদিল আহনাফ সাদমান বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

হিজাব ইস্যুতে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কর্নাটক রাজ্য। বুধবার কর্নাটক রাজ্যের একটি সরকারি কলেজে হিজাব পরেই ঢুকে পড়েন ছাত্রীরা। এ সময় তাদের বাধা দিতে গেলে শুরু হয় প্রতিবাদ
হিজাব ইস্যুতে ভারতীয় আদালতে মামলা চলছে। আপাতত ভারতের কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবসহ সকল ‘ধর্মীয়’ পোশাক পরে যাওয়া যাবে না বলে অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছে ভারতীয় হাইকোর্ট। এরপর বুধবার কর্নাটকের একটি সরকারি কলেজে শুরু হয় ‘হিজাব আন্দোলন।’ সকালে হিজাব ও বোরখা পরে উত্তর কর্নাটকের বিজয়পুরার পিইউ কলেজে উপস্থিত হন মুসলিম ছাত্রীরা। কিন্তু, তাদের ক্লাস করতে দেয়নি কলেজ কর্তৃপক্ষ। এরপরে শিক্ষক ও ছাত্রীদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদের একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে।

কলেজ কর্তৃপক্ষের যুক্তি, তারা কেবল আদালতের অন্তর্বর্তিকালীন নির্দেশ পালন করছেন। অন্যদিকে, ওই ছাত্রীদের দাবি, তারা কী পোশাক পরবেন, তা তাদের ব্যক্তিগত পছন্দ ও অধিকারের বিষয়। তা ছাড়া তারা আগেও হিজাব ও বোরখা পরেই ক্লাস করেছেন। এ পোশাক যে পরে আসা যাবে না, এ বিষয়ে কলেজ কোনো নির্দেশিকাও দেয়নি।

এ হিজাব ইস্যুতে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে বাক বিতণ্ডায় জড়ান ছাত্রীরা। পরে শ্রেণীকক্ষের পাশে একটি জায়গায় তাদের বোরখা ও হিজাব খুলে আসার জন্য বলা হয়। ছাত্রীরা তাতে রাজি হননি। তার আগে কলেজের প্রবেশপথেই হিজাব পরিহিত ছাত্রীদের আটকান অধ্যক্ষ। তবে তারা জোর করেই কলেজে ঢোকেন। পরে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার কথা বলা হয় ওই ছাত্রীদের। তারপরেই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। ছাত্রীরা স্লোগান দেন, ‘আমরা বিচার চাই’। দীর্ঘক্ষণ ধরে চলে ওই বিক্ষোভ।
সূত্র : ভারতীয় গণমাধ্যম

বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৬ফেব্রুয়ারি/আদিল


আরো বিভন্ন ধরণের নিউজ