• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফাইনালে উঠতে কুমিল্লার দরকার ১৪৯ রান

আদিল আহনাফ সাদমান বিডিনিউজ ইউরোপ ক্রিড়া ডেক্স
আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৯.১ ওভারে ১৪৮ রানে অল আউট হয়েছে চট্টগ্রাম। ফাইনালে যেতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দরকার ১৪৯ রান।আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই ছিল চট্টগ্রামের। তবে উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন হওয়ার পর বেসামাল হয়ে পড়ে দলটি। ৫০ রানের মধ্যে হারায় ৫ উইকেট। মিডল অর্ডারে মিরাজ ও আকবরের জুটিতে দলীয় স্কোরটা মজবুত হয় চট্টগ্রামের।

দলীয় ৩১ রানে প্রথম বিদায় নেন হার্ড হিটার উইল জ্যাকস। ৯ বলে দুই চার ও এক ছক্কায় ১৬ রান করে তিনি শহিদুলের বলে ক্যাচ দেন ইমরুলের হাতে। যার উপর ভরসা ছিল সেই ওয়ালটন এদিন ব্যর্থ। ৩ বলে ২ রান করে তিনি শহিদুলের বলে এলবিডব্লিউ। এরপর মঈন আলীর আঘাত। বিদায় করেন ১৯ বলে চারটি চারে ২০ রান করা ওপেনার জাকির হাসানকে। পরের বলেই আউট হার্ড হিটার খ্যাত শামীম হোসেন। ভালো করতে পারেননি অধিনায়ক আফিফ হোসেন ধ্রুবও। ১০ বলে দুই চারে ১০ রানে তিনি মঈন আলীর শিকার।
৮ ওভারে ৫০ রান তুলতে ৫ উইকেট খোয়ায় চট্টগ্রাম। ষষ্ঠ উইকেট জুটিতে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও আকবর আলী। এই জুটি দলকে নিয়ে যায় ১১১ রান পযন্ত। আবু হায়দারের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন আকবর। ২০ বলে সমান দুই চার ও ছক্কায় ৩৩ রান করে ফেরেন তিনি।

এদিন জ্বলে উঠতে পারেননি বেনি হাওয়েল। ৫ বলে ৩ রানে তিনি হন রান আউট। দলীয় ১৩৬ রানের মাথায় বিদায় নেন মিরাজ। তার ব্যাটেই আসে সর্বোচ্চ রানের ইনিংস। ৩৮ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৪ রান করে শহিদুলের বলে মঈন আলীর হাতে ক্যাচ দেন তিনি। শেষের দিকে দুই ছক্কায় ৯ বলে ১৫ রান করেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।বল হাতে কুমিল্লার হয়ে তিনটি করে উইকেট নেন মঈন আলী ও শহিদুল ইসলাম। রনি, মোস্তাফিজ, তানভির নেন একটি করে উইকেট।

বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৫ফেব্রুয়ারি/আদিল


আরো বিভন্ন ধরণের নিউজ