• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন, শাশুড়িকে ফ্ল্যাট!

আদিল আহনাফ সাদমান বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন ও শাশুড়িকে ফ্ল্যাট কিনে দেওয়ার ঘটনা ঘটেছে।

ভারতের হাওড়ায় বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে ঘটে যাওয়া এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ৷
গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা নাগাদ বেলিলিয়াস রোডে একটি লোহার সামগ্রীর দোকান থেকে ১ কোটি টাকা লুটের ঘটনা ঘটে। পালানোর সময় যানজটে গাড়ি আটকা পড়ে ডাকাতদলের।
জনাকীর্ণ রাস্তা দিয়ে দিনদুপুরে পিস্তল নিয়ে ডাকাতদের দৌড় আতঙ্কিত করে এলাকাবাসীকে।সিসি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্যের সূত্র ধরেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ডাকাতির টাকা দিয়েই প্রেমিকাকে আইফোন এবং হবু শাশুড়িকে ফ্ল্যাট কিনে দেওয়ার জন্য উত্তর প্রদেশে লক্ষাধিক টাকা পাঠিয়েছিলেন আটক ব্যক্তিদের একজন ভিকি মল্লিক। ভিকির পাশাপাশি হাওড়ার ডাকাতিতে হেমন্ত মিশ্র ও কার্তিক রাম নামে জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে এখনো পলাতক আরও দুই ডাকাত। তাদের একজনের নাম বোম্বে রাজেশ।পুলিশ জানায়, এরা প্রত্যেকেই কুখ্যাত অপরাধী। তাদের বিরুদ্ধে নানা সময় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তবে গত মাস ছয়েক ধরে তারা কোথায় ছিলেন, কী করেছেন–সে খবর পুলিশের কাছে নেই। তাদের অপরাধমূলক কাজকর্মের কোনো খবর প্রকাশ্যেও আসেনি।

বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৬ফেব্রুয়ারি/আদিল


আরো বিভন্ন ধরণের নিউজ