• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুসকোলানা নবজাগরণ নারী কল্যান সমিতির নারী দিবস

মনিরুজ্জামান মনির কূটনৈতিক বিশ্লেষক ইতালি থেকে
আপডেট : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

তুসকোলানা নবজাগরণ নারী কল্যান সমিতির নারী দিবস।একজন নারীর জীবন সংগ্রামে তার নিজের আত্মবিশ্বাস-সচেতনতা, সেই সঙ্গে দরকার সমাজে নারীর গ্রহণযোগ্যতা। তবেই নারীরা এগিয়ে যেতে পারবে তাদের সঠিক গন্তব্যে। নারী সমাজ। ইতালির রোমে নবজাগরণ নারী কল্যান সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ‘টেকসই আগামীর জন্য আজকের লিঙ্গ সমতা’ ২০২২ সালের আন্তর্জাতিক নারী দিবসের এই প্রতিপাদ্য ও ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’ স্লোগান কে সামনে রেখে হলুদ ফুলে রঙ্গিন হয়ে ওঠা রোমের প্রবাসী নারীরা, আগামীতে সঠিক মর্যাদায় এগিয়ে যাওয়ার কথা বলেন।ইতালির রোমে আয়োজিত অনুষ্ঠানে নবজাগরণ নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুন্নাহার আক্তার লিপি’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপদেষ্ঠা উম্মেহানী, হালিমা খাতুন সহ ইতালি মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য নারী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সংগঠনের সহ সভাপতি ফরিদা ইয়াছমিন স্মৃতি, যুগ্ম সম্পাদিকা, বুবলি, বেল্লা শিউলি, নুপুর, তানিয়া হাছান, ইতি রহমান, মিরা হোসেন, সাংগঠনিক সম্পাদিক রওশন আরা খুকু, সিমু অনন্যা ও আখি আলম, প্রচার সম্পাদিক তানিয়া হোসেন ও নিপা আক্তার সহ আখলিমা আক্তার, আফরিনা, তুহিনা এবং মহিলা আওয়ামী লীগ থেকে নিলুফা ইয়াছমিন নিলা, শামীমা আক্তার পপি, রিতা আক্তার, ফরিদা আক্তার, ফারহানা।
বক্তারা বলেন, বর্তমান যুগে নারীরা আজ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে কাজ করছে। তবুও আজ অনেক নারীরাই শিকার হচ্ছে ধর্ষণের, নির্যাতিত হয়ে মারা যাচ্ছে যৌতুক সহ বিভিন্ন কারণে। কচ্ছপ গতিতে হলেও আশা করা যায় লিঙ্গ সমতা একদিন হবেই, নারীরাও পাবে তাদের সমঅধিকার, দরকার শুধুই বন্ধুসুলভ সহযোগিতার।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ