• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ ও গ্রিসের সাথে স্বাক্ষরিত হলো সাংস্কৃতির সহযোগিতা মূলক চুক্তি

জহিরুল ইসলাম (এথেন্স) গ্রিস
আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

বাংলাদেশ এবং প্রাচীন সভ্যতার পিঠস্থান গ্রিসের মধ্যে স্বাক্ষরিত হলো সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি আজ সকালে এথেন্সের বিখ্যাত মেগারো মিউজিকিস হলে বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং গ্রিসের পক্ষে গ্রিসের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী স্টেলিয়নি মেন্দনি চুক্তিটি স্বাক্ষর করেন।

এ সময় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এবং গ্রিসের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এলেনি দ্বন্দ্লাকি সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এথেন্স ও গ্রিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তি স্বাক্ষর এর ফলে বাংলাদেশ ও গ্রিস এর মধ্যে শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক সহযোগিতা আরো বেগবান হবে এবং বাংলাদেশ এবং গ্রিসের সংশ্লিষ্ট শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক ও গঠনমূলক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষার্থী বিনিময়সহ  বিভিন্ন বিষয়ে বিশেষ সহযোগিতার ক্ষেত্র তৈরি হলো।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ