কক্সবাজারের চকরিয়ায় র্যাব-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র সহ গ্রেফতার-০১কক্সবাজারের চকরিয়া দুর্ধর্ষ ডাকাত, ভূমিদস্যু এবং গরু চোর সিন্ডিকেটের অন্যতম মূলহোতা লেদু মিয়া” বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার।এদিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার ,র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) পক্ষে অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,
বুধবার(১৬ এ মার্চ) র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি চকরিয়া থানাধীন পশ্চিম বড় ভেওলার আব্দুল মান্নানের খামার বাড়িতে ডাকাতির সময়, র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল ভোর সাড়ে ৪:০০ টার দিকে অভিযান চালিয়ে চকরিয়া শাহারবিল ৯ নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমানের পুত্র: লেদু মিয়া (৪৬) কে ধৃত করে, উপস্থিত সাক্ষীদের সম্মুখে সাদা বস্তার ভর্তি ০৬ টি একনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় র্যাব-১৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘ দিন যাবৎ অসৎ উদ্দেশ্য সাধনের জন্য অবৈধ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছে এবং তার বিরুদ্ধে মারামারি, চুরি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৮মার্চ/জই