• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যুদ্ধ কোন সমাধান আনতে পারবেনাঃ ছাত্রলীগ ইতালি

মিনহাজ হোসেন ইতালী থেকে
আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২

যুদ্ধ কোন সমাধান আনতে পারবেনাঃ ছাত্রলীগ ইতালি শাখার আলোচনা। যুদ্ধ বিরোধী প্রতিবাদ ও সমাবেশ বিশ্ব ব্যাপী চলছে। ইতালিতেও চলছে সর্ব সাধারণ ও মানবাধিকার সংস্থার যুদ্ধের প্রতিবাদ এবং বন্ধের আহ্বান।”যুদ্ধ নয় শান্তি চাই” ইতালি রাজধানী রোমে রসই রেস্টুরেন্ট হলরুমে মঙ্গলবার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার নেতৃবৃন্দদেদের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন” যুদ্ধ কোন সমস্যার সমাধান হতে পারেনা। এই যুদ্ধের প্রভাব জীবন ধারণের প্রতিটি অংশে অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়ে।
সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় প্রতিটি ক্ষেত্র বিপর্যয়ের মুখে রয়েছে।” ইতিমধ্যেই জ্বালানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের উর্ধগতিতে জন জীবন আতঙ্কে রয়েছে, অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত হবার আশঙ্কায় রয়েছে প্রতিটি মানুষ।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ ইতালী শাখার সাংগঠনিক সম্পাদক তানভীর হাওলাদার, উপ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আলী রাইয়ান, রোম মহানগর ছাত্রলীগের সভাপতি সাঞ্জীত ধর, সাধারণ সম্পাদক এহসানুল ইসলাম শুভ, ছাত্রলীগ নেতা রাফি ইমাম, সাদ্দাম হোসেন, জাকির হোসেন, অভিজিৎ পাল মুরাদ হোসেন, রাজিব মোল্লা সহ আরো অনেকেই।

বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৮মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ