ভোলায় তেলের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে নির্মাণসামগ্রীর দাম
ভোলায় নিত্যপণ্যের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে নির্মাণসামগ্রীর দাম। দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভোলা সদরের বেশ কিছু এলাকায় উন্নয়নমূল্যক কাজ বন্ধ করে দিয়েছেন ঠিকাদার কর্মীরা।ক্রেতা ও বিক্রেতা এবংঠিকাদার প্রতিষ্টানগুলো অভিযোগ করে বলেন এভাবে চলতে থাকলে বেশি দিন ব্যবসা করা যাবে না।মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি টন রডের মূল্য গড়ে ২ হাজার টাকা করে বেড়েছে। প্রতি ব্যাগ সিমেন্ট বেড়েছে ৫০ টাকা। পাথরের সংকট দেখা দিয়েছে। দেশীয়ভাবে উৎপাদিত বিটুমিনও সরবরাহ করা হচ্ছে কম।
এরই মধ্যে অনেক ইটভাটার মালিক বন্ধ করে দিয়েছে ইট বিক্রি। এতে নির্মাণকাজের গড়ে৩০ থেকে ৩৫ শতাংশ মূল্য বেড়ে গেছে।এই অবস্থায় সরকারের চলমান প্রকল্প বাস্তবায়ন করতে আর্থিক লোকসানের শিকার হচ্ছেন ঠিকাদাররা। এ বিষয় ভোলা এলজিইডি এবং সড়ক জনপদ বিভাগের বিশিষ্ট ঠিকাদার মোঃ নজরুল ইসলাম চুন্নু জানান, “নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় আমার নির্মাণধীন কাজ স্থগিত করে দিয়েছি। কারণ পানি উন্নয়ন বোর্ডের ২৬ কোটি টাকার ছোট ছোট ব্রিজের কাজসহ ৩০ কোটি টাকার নির্মাণ কাজ চলমান রয়েছে। যে পাথর ভোলায় আনতে খরচ হতো ১৮০ টাকা সে পাথর আনতে খরচ হয় ২২০ টাকা। যেই সিমেন্ট ব্যাগ কিনছি ৪০০ টাকায় সেই ব্যাগ এখন ৫০০ টাকা।”
ঠিকাদার কর্মীরা জানান, “রড, পাথর, ইট, বালি, সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণে নির্মাণ কাজ স্থগিত করে রেখেছি। এতে করে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।”
এ বিষয়ে কথা হয় ভোলা জেলার ঠিকাদার সমিতির আহ্বায়ক মোঃ রুহুল আমিন কুট্রির সাথে। তিনি বলেন, “ঠিকাদারেরা সবাই সরকারের উন্নয়ন কাজের অংশীদার। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অজুহাতে নিত্যপণ্যের সাথে হঠাৎ করে নির্মাণসামগ্রীর দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ঠিকাদাররা দিশেহারা হয়ে পড়ছে। ঠিকাদারদের পথে বসার উপক্রম হয়েছে। বিষয়টি আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি, তারা আমাদের সমাধানের আশ্বাস দিয়েছেন।”
ভোলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহীম খলিল এ বিষয় বিডিনিউজ ইউরোপ ২৪ ডকটমকে বলেন, “ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়েছি তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। ভোলায় বর্তমানে এলজিইডির অধীনে প্রায় ৩০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।
বিডিনিউজইউরোপ২৪ডটকম/১৮মার্চ/জই