• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ও গ্রিক প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স ইউরোপ
আপডেট : শনিবার, ১৯ মার্চ, ২০২২

বাংলাদেশের অসাধারণ আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১০ মিনিটের টেলিফোন কথোপকথনে তিনি এ প্রশংসা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা বিনিময় করেছেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, দুই প্রধানমন্ত্রী উভয় দেশের অর্থনীতি ও সমাজে গ্রিসে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অবদানের কথা স্বীকার করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে উভয়পক্ষের মধ্যে অভিবাসন ও আসা-যাওয়ার বিষয়ে সমঝোতা স্বাক্ষরিত হওয়ায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। দুই নেতা নিয়মিত সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের সঙ্গে যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভ্যাকসিন দান করার জন্য টিম ইউরোপকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া গ্রিসের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে এথেন্স সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার গ্রিক প্রধানমন্ত্রীকে শিগগিরই বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এ বিষয়ে গ্রিসে অবস্থান রত প্রবাসি বাংলাদেশিগণ দুই নেতার এই কথোপকথন কে ইতিবাচক বলে অনেকে মন্তব্য করেছেন।বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস বিডিনিউজ ইউরোপ কে জানান দীর্ঘ ৫০ বছর পর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যার দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার প্রতিফলন হচ্ছে গ্রিক প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপন এবং বিভিন্ন চুক্তির মধ্য দিয়ে প্রবাসি বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য কল্যাণ বয়ে আসবে বলে এ নেতা জানান।এছাড়াও গ্রিসে অবস্থান রত বিভিন্ন ব্যবসায়িগণ ও দারুণ উদ্যোগ বলে অবহিত করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ