• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চরভদ্রাসনে মাস্ক না পড়ায় ও মোটর-যানবাহনে কাগজ পত্র না থাকায় জরিমানা

ফকির নয়ন ফরিদপুর জেলা প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

চরভদ্রাসনে মাস্ক না পড়ায় ও মোটর-যানবাহন কাগজ পত্র না থাকায় জরিমানা

মঙ্গলবার ২৪ নভেম্বর সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরের প্রধান সড়কে ও সদর বাজারের বড় ব্রীজের ঢালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, পেশকার মোঃ সাদ্দাম হোসেন সহ এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হেলমেট না থাকায় এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরায় পথচারীদের দুইজন এবং মোটর বাইক চালিত তিন জন মোট পাঁচজনের কাছ থেকে ১৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

ফরিদপুর চরভদ্রাসন উপজেলা চলমান শীতে মহামারী করোনাভাইরাসের ২য় ধাক্কা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনাক্রমে চরভদ্রাসন উপজেলা জন সাধারণের মাস্ক পরা নিশ্চিত করনে অভিযান করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা বলেন চলমান শীতকালে মহামারী করোনাভাইরাসের ২য় ধাক্কা মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হলো।

পরবর্তীতে কেউ যদি ঘরের বাইরে মাস্ক ব্যতিত বের হয় এবং বাজারে এবং অফিস আদালতে মাস্ক ছাড়া প্রবেশ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডিনিউজ ইউরোপ/২৪ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ