বৃহত্তর চট্টগ্রাম বিভাগের অন্তর্গত সীতাকুণ্ড উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত হলো সীতাকুন্ড ভাই ভাই সমিতি।গ্রিসে বসবাসরত সীতাকুণ্ডের প্রবাসীদের নিয়ে এই সংগঠনের যাত্রা। গ্রিসের প্রধানতম বন্দরনগরী পেরিয়ার স্থানীয় রেস্তুরায় গতকাল এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনের প্রধান উদ্যোক্তা তরুণ ব্যবসায়ী আমজাদ হোসেন সাগর এর সার্বিক তত্ত্বাবধানে গতকাল চমৎকার এ আয়োজন করা হয়েছে। প্রবাসের আঞ্চলিক সংগঠন গুলোর মধ্য দিয়ে প্রবাসীদের সুবিধা-অসুবিধা সকল বিপদে এই সংগঠনগুলোর চরম পাশে এসে প্রবাসীদের কল্যাণের জন্য দাঁড়ায়। সেজন্য এই আঞ্চলিক সংগঠন গুলোর গুরুত্ব অপরিহার্য বলে উপস্থিত প্রবাসী গণ অভিমত ব্যক্ত করেন। এ বিষয়ে চট্টগ্রাম সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও গ্রীস সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক জহিরুল ইসলাম তাদের মন্তব্যে বলেন কিছুদিন আগে মিরসরাইয়ের হুমায়ুন কবির মারা যাওয়াতেই এই আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকে এবং প্রবাসী বাংলাদেশীদের সার্বিক সহযোগিতায় খুব দ্রুত সময়ের মধ্যে লাশ দেশে প্রেরণ এবং তার পরিবারের জন্য একটি উল্লেখযোগ্য সংখ্যক অর্থ প্রেরণ করা সম্ভব হয়েছে।
বর্তমানে বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রীসের অন্যতম সদস্য মোহাম্মদ ইউসুফ ব্রেইন স্ট্রোক এর মধ্য দিয়ে পেরিয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে এবং সকল চট্টগ্রামের মানুষের সহযোগিতায় নিয়মিত দেখভাল করা হচ্ছে এবং যে কোন অনাকাঙ্খিত ঘটনার জন্য চট্টগ্রামবাসী সদা সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানা গেছে। এই কঠিন মুহূর্ত গুলোর জন্যই আঞ্চলিক সংগঠন এর গুরুত্ব অপরিহার্য হলে উপস্থিত বক্তাগণ গুরুত্ব উল্লেখ করেন। উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যবসায়ী, গ্রিক বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা ও বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রীস এর প্রধান উপদেষ্টা এস এম শাহ আলম কে সভাপতি ও তরুণ ব্যবসায়ী সীতাকুন্ড সংগঠনের অন্যতম উদ্যোক্তা আমজাদ হোসেন সাগর কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
কার্যকরী পরিষদ:
সভাপতি এস এম শাহ-আলাম সহ-সভাপতি নপূর কুমার দে,সাধারণত সম্পাদক আমজাদ হোসেন সাগর সহ-সম্পাদক যথাক্রমে আরিফুল ইসলাম তারেক,ফসিউল আলম সুজন,কোষাধ্যক্ষ আলতাফ হোসেন চৌধুরী,দফতর সম্পাদক আব্দুর রহমান,প্রচার সম্পাদক দিদারুল আলাম সহ আরো অনেকে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮মার্চ/জই