• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

যথাযোগ্য মর্যাদায় গ্রিসে গণহত্যা দিবস পালিত

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স ইউরোপ
আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২

যথাযথ মর্যাদায় গ্রীসে গণহত্যা দিবস পালিত
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রীসের এথেন্সস্হ বাংলাদেশ দূতাবাসে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দূতাবাসে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়।


দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা পাঠ এবং ২৫শে মার্চের কালো রাতে নিহত নিরস্ত্র বাঙ্গালী ও ৭১-এর ৯ মাস ব্যাপী মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়।

 

১৯৭১-এর বর্বর গণহত্যার উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। গণহত্যা দিবসের উপর বিশেষ আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিগণ ১৯৭১-এর মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের নিন্দা জানান এবং এই দিনটিকে গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান। তারা বিশ্ববাসীকে এ গণহত্যা বিষয়ে অবহিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ গণহত্যা দিবসে প্রবাসী বাংলাদেশীদের বিশেষকরে নতুন প্রজন্মের প্রবাসী সদস্যদের ভূমিকা পালনের আহবান জানান। এই প্রসঙ্গে তিনি নতুন প্রজন্মকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জেনে ১৯৭১-এর গণহত্যা বিষয়ে গ্রীসে ও ইউরোপে জনমত তৈরীর মাধ্যমে গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের উপর গুরুত্বারোপ করেন।

দূতাবাসের কাউন্সেলর মো. খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠন, নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা বিশেষকরে গ্রীসের নতুন প্রজন্মের সদস্যরা অংশগ্রহণ করেন ও তাদের অনুভূতি প্রকাশ করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/


আরো বিভন্ন ধরণের নিউজ